টেক্সাসে গাড়ি দুর্ঘটনায় নিহত ভারতীয় বংশোদ্ভূত পরিবার

দুর্ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছে, যার মধ্যে অন্য গাড়িটির চালকও রয়েছে। যাঁর সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত পরিবারের গাড়ির সঙ্গে ধাক্কা খায় এবং দুটি গাড়িতেই ঘটনার সময়ে আগুন ধরে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! ১৪ বছরের ছেলেকে একা রেখেই পরলোকে পাড়ি জমালেন বাবা-মা-দিদি। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে। সম্প্রতি একটি গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ওই পরিবারের তিন সদস্য। শুধু তাঁদের পরিবারে এখন পড়ে রয়েছে, তাদের ১৪ বছর বয়সী ছেলে। স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, ঘটনাটি ঘটেছে, গত বুধবার ভোর ৫.৪৫ টা নাগাদ। নিহতরা হলেন লিয়ান্ডারের বাসিন্দা অরবিন্দ মানি, ৪৫, তাঁর স্ত্রী প্রদীপা অরবিন্দ, ৪০, এবং তাদের ১৭ বছর বয়সী মেয়ে আন্দ্রিল অরবিন্দ।

তবে সৌভাগ্যবশত দুর্ঘটনার দিন তাঁদের ১৪ বছরের ছেলে আদিরিয়ান অরবিন্দ তাঁদের সঙ্গে গাড়িতে ছিলেন না। তাই সে বেঁচে গিয়েছে। শোকাহত ছেলেটিকে আর্থিকভাবে সাহায্য করার জন্য এখন একটি GoFundMe পেজ থেকে তহবিল সংগ্রহ করা হচ্ছে। যেখানে লেখা হয়েছে, “অরবিন্দ (৪৫) এবং প্রদীপা (৪২) একটি চমৎকার দম্পতি ছিলেন, যাদের দুটি সন্তান আন্দ্রিল (১৭) এবং আদিরিয়ান (১৪)।ছেলেটির জন্যে কিছু অর্থ সহায়তা করুন।” জানা গিয়েছে, ঘটনার দিন অরবিন্দ এবং তার স্ত্রী উত্তর টেক্সাসে তাদের মেয়েকে কলেজে নিয়ে যাচ্ছিলেন। ১৭ বছর বয়সী মেয়েটি সবেমাত্র হাইস্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য কলেজে ভর্তি হয়েছিলেন। সে ডালাস বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান নিয়ে অধ্যয়নের পরিকল্পনা করছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে যে দুর্ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছে, যার মধ্যে অন্য গাড়িটির চালকও রয়েছে। যাঁর সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত পরিবারের গাড়ির সঙ্গে ধাক্কা খায় এবং দুটি গাড়িতেই ঘটনার সময়ে আগুন ধরে যায়।

কারোরই বেঁচে থাকার কোন সম্ভাবনা ছিল না। স্থানীয় পুলিশ জানিয়েছে, বিষয়টি ২৬ বছরের কেরিয়ারে মধ্যে তাঁর দেখা সবথেকে মর্মান্তিক একটি ঘটনা। পুলিশ সন্দেহ করেছে যে, গাড়িটি পরিবারকে আঘাত করেছিল সেটি ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটছিল। নিয়ন্ত্রণ হারিয়েই দুটি গাড়ির সংঘর্ষ হয়। নিহত পরিবারটির গাড়ি প্রায় ১১২ কিলোমিটার বেগে ছুটছিল বলে জানা গিয়েছে। আন্দ্রিল অরবিন্দকে হারানোর জন্য রাউজ হাই স্কুল পরিবার গভীরভাবে দুঃখিত৷

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?