দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কবে থেকে শুরু মহিলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ? প্রকাশিত  সময়সূচী

নিজস্ব প্রতিনিধিঃ সামনে এল ২০২৫ সালের অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচী। রবিবার আইসিসির তরফে প্রকাশিত হয়েছে সূচী। ২০২৫ সালের ১৮ জানুয়ারি থেকে শুরু হবে টি- ২০ বিশ্বকাপ। চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। ৬ দলের এই টুর্নামেন্টে ম্যাচ হবে ৪১টি। ১৬টি দলকে ভাগ করা হয়েছে মোট ৪টি গ্রুপে।

গ্রুপ ‘এ’তে রয়েছে আয়োজক মালয়েশিয়া ছাড়াও ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা। ‘বি’তে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড এবং আমেরিকা। নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া রয়েছে গ্রুপ ‘সি’ তে।  অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড এবং বাংলাদেশ রয়েছে  ‘ডি’ গ্রুপে।  বাংলাদেশের সব কটি ম্যাচ হবে সেলানগরের ইউকেএম ওয়াইএসডি ক্রিকেট ওভাল স্টেডিয়ামে। মালয়েশিয়া এবং সামোয়া  প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ খেলবে।

১৮ জানুয়ারি উদ্বোধনী দিনে উদ্বোধনী দিনে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড এবং সামোয়া বনাম আফ্রিকার মধ্যে হবে বাচাই ম্যাচ। প্রতিটি দল সুপার সিক্সে দুটি করে ম্যাচ খেলবে। উদাহরণস্বরূপ বলা যায় এ গ্রুপের সেরা দল ডি গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় সেরা দলের সঙ্গে খেলবে। দুগ্রুপ থেকে দুটি করে শীর্ষ দল উঠবে সেমিফাইনালে। বলা বাহুল্য, ২০২৩ সাল থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর তাতে জয়ী হয় ভারত।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ