Loading live market data...
Loading active stocks...
Connecting...

পুজোর আগেই ওজন কমাতে চান ? পাতে রাখুন এই ফল! ওজন ঝরবে তরতরিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই পুজো। এর আগেই কি জামাকাপড় কেনাকাটার কথা ভাবছেন ? কেমন ড্রেসে মানাবে আপনাকে, এটা আপনি কেন, এটা ঠিক করছে আপনার স্বাস্থ্য।তা হবে কেন ? তাই পছন্দটা নিজে বাছাই করুন। কেন বলছি জানেন, অনেকেই আছে যারা একটু মনের মত শর্ট বা ফিটিংস পড়তে পছন্দ করে। কিন্তু ওজন বাড়ছে তরতরিয়ে। ফলে ঢিলেঢালা পোশাকই বেছে নিতে হয়। তাই এখন থেকে আপনি ঠিক করতে পারেন। এর জন্য বদলাতে হবে আপনার স্বাস্থ্য। মেদ কমাতে চান ! তবে ওজন ও মেদ কমিয়ে ফেলুন।পাতে রাখুন এই প্রয়োজনীয় জিনিসটি।

প্রথমেই বাদ দিন ফাস্ট ফুড ও অত্যাধিক তেল মশলাযুক্ত খাবার।নিয়মিত শুরু করুন ব্যায়াম। পাতে রাখুন শসা। ওজন ঝরে যাবে তরতরিয়ে।

ওজন কমাতে দারুণ কাজ করে এই শসা : শসায় রয়েছে ফাইবারের ভাণ্ডার।পাশাপাশি এই ফলে অনেকটা জলীয় অংশ রয়েছে।আর ফাইবার এবং জলের কারণে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। যার ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রয়োজন পড়ে না। এতে ওজন কমে।

পাশাপাশি এতে মজুত রয়েছে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট। যার গুণে উন্নতি হয় বিপাকের হার। ফলে মেদ বাড়তে পারে না। খাবার হজম হয় খুব ভাল। তাই আপনার ডায়েটে ওজন কমানোর জন্য শশা রাখতেই পারেন।

​ভিটামিন ও খনিজে পরিপূর্ণ : শশায় আছে ভিটামিন সি, ভিটামিন কে, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ খেকে শুরু করে একাধিক জরুরি ভিটামিন ও খনিজ।

বশে রাখে সুগার : ডায়াবিটিস রোগীদের নানা খাবারে বারণ থাকে। তবে আপনি চাইলে শসা খেতে পারেন। কারণ, এই ফলের গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই কম। যেই কারণে শসা খেলে সুগার বাড়ার আশঙ্কা থাকে না।

হাড় থাকবে মজবুত :  এই ফলে রয়েছে ভিটামিন কে-এর ভাণ্ডার। এই ভিটামিন হাড়ের শক্তি বাড়িয়ে তোলে। আর এই কারণেই বিশেষজ্ঞরা নিয়মিত এই ফল খেতে বলেন বিশেষ করে যাঁদের হাড় খুব দুর্বল। অল্পেতেই আঘাত পান।

কোষ্ঠকাঠিন্য দুর করতে :  আপনার যদি পেট পরিষ্কার না হয়ে থাকে। তবে ভরসা রাখতে পারেন শসার উপর। এতে রয়েছে জল এবং ফাইবারের ভান্ডার, যা মল নরম করতে সাহায্য করে।

উল্লেখ্য, আপনার ডায়েটে শসা রাখবেন কিনা এই নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ