জমি কেলেঙ্কারি মামলায় স্বস্তিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী, ‘নেওয়া যাবে না ব্যবস্থা’ জানাল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহীশূর আরবান ডেভেলপমেন্ট অথরিটি (MUDA)-র জমি বরাদ্দ সংক্রান্ত কেলেঙ্কারির  মামলায় স্বস্তি পেলেন কর্ণাটকের  মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সোমবার কর্ণাটক হাইকোর্ট রায় দিয়েছে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যাবে না। ২৯ অগস্ট  হাইকোর্টে রয়েছে   ফের এই মামলার শুনানি। ততদিন পর্যন্ত স্বস্তিতে থাকবেন কর্ণাটকের  মুখ্যমন্ত্রী।

রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত অনুমতিতে  জমি কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে হাইকোর্টে মামলা  দায়ের হয় । এদিন শুনানি চলাকালীন সিদ্দারামাইয়ার পক্ষে উপস্থিত হয়েছিলেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি আদালতে বলেন,  এই মামলায় যেন দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়। পাশাপাশি তিনি দাবি করেছেন, রাজ্যপাল যে  মামলা করেছেন  যাতে  কর্ণাটকের নির্বাচিত সরকারকে চাপের মুখে পড়তে হয়।‘

অন্যদিকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘আমি কোনো অন্যায় করিনি, কোনো অন্যায় করব না। রাজভবনকে ব্যবহার করে বিজেপি ও জেডি(এস) ষড়যন্ত্র করছে। আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য।‘ বলা বাহুল্য, গত ২৬ জুলাই আরটিআই কর্মী টিজে আব্রাহাম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করার অনুমতি চেয়ে রাজ্যপালের কাছে আবেদন করেছিলেন।  এর ভিত্তিতেই এর আগে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন। 

 উল্লেখ্য, সম্প্রতি জমি বণ্টনে দুর্নীতির অভিযোগে কর্নাটকের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার স্ত্রী পার্বতী এবং শ্যালক মল্লিকার্জুনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। আর তাতে জড়িয়ে পড়েন  জেলাশাসক, ভূমি দফতরের আধিকারিকের পাশাপাশি মুখ্যমন্ত্রীর স্ত্রী এবং শ্যালক। এরপরেই রাজ্যপালের নির্দেশে এই ঘটনা নিয়ে শুনানি শুরু করে কর্ণাটক হাইকোর্ট।

 

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ