নিউটাউনে তরুণী নার্সকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার যুবক টেকনো সিটি থানায়

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউটাউন: আরজি করের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য ছাড়িয়ে গোটা দেশ। প্রশ্নের মুখে মহিলা নিরাপত্তা। তার মাঝেই নিউটাউনে(Newtown) তরুণী নার্সকে শ্রীলতাহানি অভিযোগ। গ্রেফতার পাথরঘাটার(Patharghata) বাসিন্দা আজিজ মোল্লা(২৩)।পুলিশ সূত্রে খবর, ১৮ অগস্ট রবিবার নিউটাউন টাটা মেডিকেল হাসপাতাল থেকে এক তরুণী নার্স সন্ধ্যাবেলায় কাজ শেষ করে বাড়ি ফিরছিল। সেই সময় সাইকেল নিয়ে আছে অভিযুক্ত আজিজ মোল্লা(Aziz Molla) ।তরুণী নার্সকে দেখে প্রথমে কটুক্তি, এরপর তার শরীরের আপত্তিকর জায়গায় স্পর্শ করে। সেই সময় চিৎকার করে ওঠে ওই তরুণী নার্স। এরপরই ভয়ে ঘটনাস্থাল থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক।

তরুণী টেকনো সিটি থানায়(Techno City P.S.) লিখিত অভিযোগ দায়ের করলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত আজিজ মোল্লাকে সোমবার রাতে গ্রেফতার করে পুলিশ। বারবার মহিলাদের উপর আক্রমণ। কোথাও শ্লীলতাহানি, কোথাও ধর্ষণ ফের একবার প্রশ্নের মুখে মহিলা নিরাপত্তা। অন্যদিকে,জুনিয়র চিকিৎসকদের পর এবার মালদা মেডিকেলে কর্ম বিরতিতে অস্থায়ী কর্মীরা। অস্থায়ী কর্মীদের অভিযোগ, গত দেড় মাস ধরে তাঁরা বেতন পাননি। এমনকি নতুন কোম্পানির আন্ডারে এসে কাজ করার জন্য তাদের কাছে সাড়ে আট হাজার টাকা করে ঘুষ দেওয়া হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল না মেলায় কর্মবিরতি শুরু করেছেন অস্থায়ী কর্মীরা।

অস্থায়ী কর্মীদের বোঝানোর চেষ্টা করছে মেডিকেল কর্তৃপক্ষ। এছাড়া  ভাটপাড়া পৌরসভার শুয়োরমারি এলাকায় গনপত সিং নামে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করার ঘটনায় জড়িতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটো ৭এম এম পিস্তল ও দুটো ওয়ান শটার সহ দুটি ম্যাগাজিন ও বেশ কিছু কার্তুজ।কোথা থেকে তারা এই আগ্নেয়াস্ত্র পেল ,তা খতিয়ে দেখছে পুলিশ। এদের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ভাটপাড়া থানার(Bhatpara P.S.) তরফ থেকে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের