আসছে গণেশ চতুর্থী! জেনে নিন মূর্তি স্থাপনের নিয়মকানুন

Share:

নিজস্ব প্রতিনিধি : বিভিন্ন নামে পরিচিত ভগবান গণেশ।কখনো তাঁকে সিদ্ধিদাতা বলা হয়, আবার কখনো তাঁকে বিঘ্নহর্তা বলা হয়। হর্তা শব্দের অর্থ-কেড়ে নেওয়া। কেননা তিনি ভক্তের সমস্ত দুঃখ, সমস্যা এবং দুঃখ কেড়ে নেন, অর্থাৎ সব বাধা বিঘ্ন দূর করেন। তাই তিনি বিঘ্নহর্তা নামে পরিচিত। এছাড়াও বক্রতুন্ড, একদন্ত, সিদ্ধি বিনায়ক, গজানন, ধ্রুম্রকেতু সহ একাধিক নাম রয়েছে দেবতা গণেশের। আপনি কী জানেন এই বছরে কবে পড়েছে গণেশ চতুর্থী, কোন নিয়মেই বা গণেশ মূর্তি রাখতে হবে। তবে জেনে নিন সব বিস্তারিত।

গণেশ চতুর্থী ২০২৪ দিনক্ষণ : এই বছর গণেশ চতুর্থী পড়েছে ৭ সেপ্টেম্বর।বাংলায় ক্যালেন্ডার হিসেবে ২১ ভাদ্র। প্রায় দশ দিন ধরে চলে গণেশ চতুর্থী উৎসব।পুজোর শেষ দিনকে বলা হয় ‘অনন্ত চতুর্দশী’। 

গণেশ চতুর্থীতে প্রায় সারা দেশজুড়ে মহাসমারোহে পালিত হয়। মহারাষ্ট্রের গণেশ চতুর্থী উদযাপন, পশ্চিমবাংলার দুর্গাপুজোর মতোই বড় বলা যেতে পারে। এটি পশ্চিমবঙ্গের পাশাপাশি গোয়া, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ওড়িশা, গুজরাট, ছত্রিশগড়ের মত বিভিন্ন রাজ্যে পালিত হয়ে থাকে।

গণেশ মূর্তি স্থাপনের নিয়মকানুন :

পূর্ব কোণে রাখতে হবে গণেশ মূর্তি :  পূর্ব অথবা উত্তর -পূর্ব কোণে গণেশ মূর্তি স্থাপনের নিয়ম রয়েছে। ভুল করেও দক্ষিণ বা দক্ষিণ- পশ্চিমে মূর্তি স্থাপন করবেন না।

দরজার দিকে মুখ রাখতে হবে : দরজার দিকে মুখ করে গণেশের মূর্তি স্থাপন করা শুভ।  কারণ মনে করা হয়, তিনি মঙ্গলমুখী।

মূর্তির পিছনে দেওয়াল থাকতে হবে :  তবে খেয়াল রাখতে হবে, গণেশ মূর্তি যেই জায়গায় স্থাপন করবেন, সেখানটা যেন ফাঁকা না থাকে। অর্থাৎ মূর্তির পিছনে দেওয়াল থাকা আবশ্যক।

সঠিক স্থানে গণেশ মূর্তি : কিছু স্থানে গণেশ মূর্তি রাখা একেবারেই শুভ নয়।বেডরুম, গ্যারেজ, সিঁড়ির নীচে, বার্থরুম বা লন্ড্রি অঞ্চল এই জায়গাগুলোতে গণেশ মূর্তি রাখতে নেই।

একসঙ্গে দুটো গণেশ মূর্তি রাখবেন না :  কখনই একই স্থানে দুটি গণেশ মূর্তি রাখবেন না।বাস্তু মতে, এটা মোটেও শুভ নয়। তাই বাড়িতে সঠিক স্থানে আলাদা আলাদা ভাবে গণেশ মূর্তি রাখা শুভ।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?