বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কিশোরের পাশে নিউ বারাকপুর থানার পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউ বারাকপুর : উত্তর চব্বিশ পরগনা জেলার নিউ ব্যারাকপুর থানার ঢিলছোড়া দূরত্বে ওদের স্কুল। স্কুলের জানালা দিয়েই দেখা যায় অনবরত যাতায়াত করছে পুলিশ কাকুদের গাড়ি, পুলিশ কাকুরাও ঘুরছে রাস্তায়। কত লোক প্রতিদিন আসে থানায় ‘পুলিশ কাকুদের’ কাছে নিজেদের সমস্যার সমাধানের আশায়। জানলা দিয়ে দেখা বাইরের পরিবেশের সঙ্গে মিশতে ইচ্ছা করে ওদেরও, কিন্তু ওরা যে অপারগ। এমনই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এদিন বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করল সেই পুলিশ কাকুরাই। কেউ মুক ও বধির, কেউ আবার মানসিক ও শারীরিক ভাবে প্রতিবন্ধী। সুন্দর সমাজ গঠনে তাই নিউ বারাকপুর হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কাছে পৌঁছে, মঙ্গলবার সকালের দিনটি একটু অন্যভাবে তাদের উপহার দেওয়ার চেষ্টা করলেন নিউ ব্যারাকপুর থানার(New Barrackpore P.S.) পুলিশ আধিকারিকেরা।

পুলিশ কাকুদের ওরাও দেখালো নাচ, গান, আবৃত্তি আরও কত কি। মনের কথা খুলে বলল পুলিশ কাকুদের, কৌতুহল মেটাতে জিজ্ঞাসা করল অনেক প্রশ্নও। সামনেই আসছে শারদ উৎসব, তাই পুলিশ কাকুদের থেকে নতুন পোশাকও উপহারে পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত এই প্রতিবন্ধী স্কুলের ছেলেমেয়েরাও। পুলিশের এমন উদ্যোগেও খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শিক্ষিকারা এমনকি অভিভাবকরাও। পুলিশ কাকুদের এই অনুষ্ঠানে নিউব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত কুমার বৈদ্য,এসিপি ঘোলা তনয় চ্যাটার্জি সহ নিউ ব্যারাকপুর থানার পুলিশ কর্মীরা এবং নিউ ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান প্রবীর সাহা সহ উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা।

পুলিশের তরফ থেকে এদিন জানানো হয়, কমিউনিটি পুলিশিং এর একটি পর্যায়ে এটি। সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করতে ও পাশে থাকতেই এদিনের এই উদ্যোগ। তারাও যে প্রতিবন্ধী শিশুদের পাশে রয়েছে এই বার্তার পাশাপাশি যেকোনো সমস্যায় সমাধানে পুলিশ বন্ধুরা এগিয়ে আসবে এই প্রতিশ্রুতিও দেওয়া হয়। ফলে, শারীরিকভাবে প্রতিবন্ধী শিশুরাও যে সমাজের থেকে কোনভাবেই আলাদা নয় এই কথাই এদিন পুলিশ কাকুদের মুখ থেকে শুনে রীতিমতো হাসি ফুটল এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মুখে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের