ইরানে বাস উল্টে ৩৫ পাকিস্তানি তীর্থযাত্রীর মর্মান্তিক মৃত্যু

বাসটির চালক সময়মতো ব্রেক কষতে ব্যর্থ হওয়ায় বাসটি উল্টে যায়। আর তীর্থযাত্রীরা বেশিরভাগই সিন্ধু প্রদেশের লারকানা এবং ঘোটকি এলাকার বাসিন্দা ছিলেন বলে সূত্রের খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানে ফের মর্মান্তিক দুর্ঘটনা। ইরানের ইয়াজদে চেকপোস্টের কাছে একটি বাস উল্টে অন্তত ৩৫ জন পাকিস্তানি শিয়া তীর্থযাত্রী মারা গিয়েছেন। ২৩ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সঙ্গে সঙ্গে ইয়াজদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে গিয়ে হতাহতদের হাসপাতালে নিয়ে যান। বিষয়টি বুধবার পাকিস্তানের স্থানীয় জরুরি কর্মকর্তা মোহাম্মদ আলী মালেকজাদেহ জানিয়েছেন।

ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাতে মধ্য ইরানের ইয়াজদ প্রদেশে। জানা গিয়েছে, দুর্ঘটনাজনিত বাসটিতে প্রায় ৫৩ জন তীর্থযাত্রী ছিলেন। আরও জানা গিয়েছে, সপ্তম শতাব্দীতে শিয়া সাধক আরবাইনের মৃত্যুর ৪০ তম দিন উপলক্ষে তাঁকে স্মরণে ইরাকে যাচ্ছিলেন তীর্থযাত্রীরা। দুর্ঘটনার সময় ইরানের ইয়াজদ প্রদেশ আসতেই বাসটি উল্টে যায়। বাসটির চালক সময়মতো ব্রেক কষতে ব্যর্থ হওয়ায় বাসটি উল্টে যায়। আর তীর্থযাত্রীরা বেশিরভাগই সিন্ধু প্রদেশের লারকানা এবং ঘোটকি এলাকার বাসিন্দা ছিলেন বলে সূত্রের খবর।

এই ঘটনার প্রসঙ্গে, ইয়াজদ প্রদেশের সংকট ব্যবস্থাপনা মহাপরিচালক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “দুর্ভাগ্যবশত, এই দুর্ঘটনায় ১১ জন নারী ও ১৭ জন পুরুষ প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক এবং ছয়জন আহত ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।” ইরানে পাকিস্তানের কনস্যুলার নিরাপত্তা পরিষেবা গুলিকে দুর্ঘটনার বিষয়ে ফলোআপ করার জন্য ইয়াজদ প্রদেশে আমন্ত্রণ জানিয়েছে। লক্ষ লক্ষ শিয়া মুসলমান বর্তমানে ইরাকের কারবালা গভর্নরেটের আরবাইন তীর্থযাত্রায় অংশ নিচ্ছেন। ইভেন্টটি শিয়া ইসলামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং নবী মুহাম্মদের নাতি ইমাম হুসেইন বিন আলীর শাহাদাতের পরে ৪০ তম দিনের শোককে চিহ্নিত করে৷

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল