রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের মধ্যেই আচমকাই চেচনিয়ায় সফর পুতিনের

Share:

নিজস্ব প্রতিনিধি : রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই হঠাৎ রাশিয়ার মুসলিম প্রধান প্রজাতন্ত্র চেচনিয়া সফর করেছেন পুতিন।মঙ্গলবার(২০ আগস্ট) চেচনিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন চেচেন নেতা রমজান কাদিরভ। দীর্ঘ দিন পর পুতিনের এই ভ্রমণ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে বিশ্লেষকেরা।

প্রায় ১৩ বছর পর এই প্রথম উত্তর ককেশাস প্রজাতন্ত্রে গেলেন পুতিন। জানা গিয়েছে, তাঁর এই সফর পূর্বঘোষিত সূচিতে ছিল না। রাশিয়ার পক্ষ থেকে আগে থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি। পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার(২০ আগস্ট) চেচনিয়া সফর করেন তিনি।ইউক্রেনের বিরুদ্ধে সেনাদের যুদ্ধ প্রস্তুতি দেখতেই এই সফর।

সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়িত করতে লড়াই করছে রুশ বাহিনী।এমন সময়ে পুতিনের ভ্রমণ করলেন চেচনিয়ায়।চেচনিয়ার গুডারমেসের প্রশিক্ষণ স্কুল রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটিতে সেনাদের উদ্দেশে পুতিন জয়ের বার্তাও দিয়েছেন।তিনি জানিয়েছেন, ‘যতদিন আমাদের কাছে তোমাদের মতো পুরুষ থাকবে,  আমরা জয়লাভ করবোই।আমাদের কেউ হারাতে পারবে না।’

একইসঙ্গে রুশ প্রেসিডেন্ট আরও জানান, ‘এখানে শুটিং রেঞ্জে গুলি করা এক জিনিস, আর নিজের জীবনকে ঝুঁকিতে ফেলা আরেক জিনিস।কিন্তু আপনি নিশ্চয়ই পিতৃভূমিকে রক্ষা করতে চান এবং আপনার মধ্যে এই ধরনের লড়াই করার সাহস রয়েছে।’

মঙ্গলবার (২০ আগস্ট)পুতিন অন্য একটি বৈঠকে জানিয়েছিলেন, ‘ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর চেচনিয়া ৪৭ হাজার সেনা পাঠিয়েছে। যে দলে ১৯ হাজার স্বেচ্ছাসেবকও রয়েছে।’

উল্লেখ্য,এর আগে ২০ আগস্ট রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তারা বেলগোরোড, কুরস্ক এবং ব্রায়ানস্ক ওব্লাস্টে ইউক্রেনীয় সীমান্তে বসতি রক্ষার জন্য সেনা দল গঠন করবে। অবশ্য ইউক্রেনের হিসেব অনুসারে, ১৯ আগস্ট ৬ লক্ষ রুশ সেনা হতাহত হয়েছে।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল