মধ্যমগ্রামে নারীদের নিরাপত্তায় মোটরসাইকেলে টহল পুলিশ সুপারের

Share:

নিজস্ব প্রতিনিধি ,মধ্যমগ্রাম: নারী সুরক্ষায় মধ্যমগ্রাম দেখল এক অভিনব ছবি।রাজ্যে এই প্রথম পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার,এসডিপিও(SDPO) নিজেদের গাড়ি ছেড়ে দুচাকায় টহলে বের হলেন। মহিলাদের অভিযোগ শুনতে,সাথে ছিলেন মহিলার উইনার্স টিম(Winner’s Team) সহ মধ্যমগ্রাম থানার পুলিশ ।দুই চাকায় সওয়ারি বারাসত ডিস্ট্রিক্ট পুলিশের (Barasat District Police)মহিলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখাড়িয়া। সঙ্গে ছিলেন জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরাও । মঙ্গলবার সন্ধ্যা থেকে টহল দিলেন মধ্যমগ্রামের এ প্রান্ত থেকে সে প্রান্ত।

পুলিশ সুপার(SP) ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী সহ ছিলেন মহিলা দের সুরক্ষায় ব্যবহার করা উইনারস টিম এর মহিলা আধিকারিককেরাও। এদিন সন্ধ্যে থেকেই মধ্যমগ্রামের(Madhyamgaram) রাস্তায় নেমেছিল জেলা পুলিশের বিশেষ বাহিনী। রাজ্যে চলা বর্তমান পরিস্থিতিতে নারী সুরক্ষা নিয়ে যখন সোচ্চার চারিদিকের মহিলারা,সেই জায়গায় দাড়িয়ে রাস্তায় বেরিয়ে পুলিশ সুপার ভরসা যোগানোর চেষ্টা করলেন এই অভিনব উদ্যোগের মধ্য দিয়ে।

বারাসত পুলিশ জেলার প্রধান দুই আধিকারিক যখন মহিলা তখন বিভিন্ন জায়গা থেকে আসা মহিলাদের অভিযোগে শুনে বেড়িয়ে পরেন দুচাকা নিয়েই। জেলা পুলিশের পুলিশ সুপারকে রাস্তায় এভাবে কাছে পেয়ে মধ্যমগ্রামের মহিলারা নানান প্রশ্ন সহ এলাকায় চলা পরিস্থিতি সম্বন্ধে জানালেন পুলিশ প্রশাসনের এই কর্তাকে। মহিলা পুলিশ সুপার হয়েও এদিন উর্দি পড়ে মাথায় হেলমেট দিয়ে মধ্যমগ্রামের রাজপথ থেকে অলিতে গলিতে ঘুরলেন প্রতীক্ষা ঝারখারিয়া সহ জেলা পুলিশের দল। যা দেখে সন্ধ্যার পর পথ চলতি মহিলারা বাড়তি ভরসা পেলেন অনেকটাই।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের