গুঞ্জনই সঠিক, বেন অ্যাফ্লেকের থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে দ্বারস্থ জেনিফার

নতুন সম্পর্ক থেকে বেরিয়ে আসেন বেন-জেনিফার দুজনেই। দ্বিতীয় সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে জেনিফার আবার অ্যালেক্স রডরিগেজের প্রেমে পড়েন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই দশক আগে প্রেম ভেঙেছিল তাঁদের, আবারও সব ভুলে দুই দশক পর তাঁদের প্রেম জোড়া লেগেছিল। মাঝে বয়ে যায় অনেকগুলো দিন। দুজনের জীবনেই নতুন মানুষ আসেন। কিন্তু সব সম্পর্ক ছিন্ন করে ২০২২ সালে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছিলেন তাঁরা, কিন্তু বিয়ের বয়স ২ বছর ঘুরতে না ঘুরতেই সব শেষ। অনেকদিন ধরেই গুঞ্জন ডিভোর্সের পথে হাঁটছেন বিশ্বখ্যাত পপ তারকা এবং অভিনেত্রী জেনিফার লোপেজ এবং বেন অ্যাফলেক। কিন্তু সে সময়ে তাঁরা গুঞ্জনে মুখে কুলুপ এঁটে রাখলেও অবশেষে বেনের থেকে ডিভোর্স চেয়ে আদালতে দ্বারস্থ হলেন মার্কিন পপস্টার জেনিফার লোপেজ। প্রসঙ্গত, জেনিফারের এটি চতুর্থ বিয়ে ছিল আর বেনের দ্বিতীয়।

২০০২ সালের মাঝামাঝি সময়ে অ্যাফ্লেক ও জেনিফার লোপেজের প্রেমের গুঞ্জন সুর হয়ে। ২০০৩ ও ২০০৪ তাঁদের ছবি ‘গিগলি’ ও ‘জার্সি গার্ল’ মুক্তি পাওয়ার পরেই শোনা যায়, তাঁদের বিয়ে পাকা হয়ে যায়। কিন্তু আচমকাই ছন্দপতন। সেই সময়ে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেলেও ব্রেকআপের সিদ্ধান্ত নেন তারকা যুগল। যদিও তারপর বন্ধুত্ব রেখেছিলেন তাঁরা। অন্যদিকে বেনের সঙ্গে ব্রেকআপের পর মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। তাঁদের দুই সন্তানও রয়েছে। আর অন্যদিকে বেন বিয়ে করেছিলেন জেনিফার গার্নারকে। এঁদেরও রয়েছে তিন সন্তান। কারোরই সম্পর্ক টেকেনি। নতুন সম্পর্ক থেকে বেরিয়ে আসেন বেন-জেনিফার দুজনেই। দ্বিতীয় সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে জেনিফার আবার অ্যালেক্স রডরিগেজের প্রেমে পড়েন।

অন্যদিকে বেনও সেই সময় আনা দে আর্মাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন। কিন্তু বিধির বিধানে অন্য কিছু লেখা ছিল। ২০২১ সালে বেন ও জেনিফার আবারও একসঙ্গে হন। ২০২২ সালে বাগদান সারেন দুজন। লাস ভেগাসে বিয়ে করেন। কিন্তু অল্প সময়েই দুজনের মধ্যে দূরত্ব বাড়ে। সম্পর্কে তিক্ততা শুরু হয়। সোশ্যাল মিডিয়া থেকেও একে অপরকে আনফলো করেন। শোনা যায়, একসঙ্গে থাকার জন্য তাঁরা একটি ফ্ল্যাটও কিনেছিলেন, কিন্তু সম্পর্কের তিক্ততার কারণে সেই আবাসন তাঁরা বিক্রি করে দেন। কয়েকদিন আলাদা থেকে নিজেদের সম্পর্ককে আরেকটি চান্স দিতে চেয়েছিলেন বেন ও জেনিফার। কিন্তু এখন নাকি তিক্ততা এতটাই চরমে পৌঁছেছে বেনের থেকে বিচ্ছেদ চেয়ে আমেরিকার আদালতে চেয়ে আবেদন জানিয়েছেন পপস্টার।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে