মর্মান্তিক! অজান্তেই মায়ের প্রেমিককে গুলি চালিয়ে দিল ২ বছরের শিশু, এরপর……

প্রতীয়মান ঘটনার সময় ভুক্তভোগী তাঁর বাড়ি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং কাছাকাছি একটি চেয়ারে তার হ্যান্ডগান রেখেছিল। আর সেটাই যখন ২ বছর বয়সী শিশুটি দেখতে পায়, সে তা নিয়ে খেলতে শুরু করে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মার্কিন যুক্তরাষ্ট্র: মর্মান্তিক ঘটনা! গত সোমবার সকালে ভার্জিনিয়ার চেস্টারফিল্ড কাউন্টির একটি বাড়িতে দুই বছরের শিশু দুর্ঘটনাক্রমে তাঁর মায়ের প্রেমিককে গুলি করে হত্যা করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম অনুযায়ী, শিশুটি অজান্তেই মাটিতে পড়ে থাকা বন্দুকটি নিয়ে খেলতে শুরু করেছিল এবং অনিচ্ছাকৃতভাবে তাঁর বাড়িতে আসা ওই লোকটিকে গুলি করে দেয়, এরপর আহত ব্যক্তিটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি ঘটেছে, ১৯ অগস্ট সোমবার সকালে কাউন্টির বাটলার লেনের ৪৪০০ ব্লকের একটি বাসভবনে। ঘটনাটি প্রকাশ্যে আসা মাত্রই পুলিশ ছুটে যায় সেই বাড়িতে। সেখানে গিয়েই অফিসাররা ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে দেখতে পান এবং অবিলম্বে হাসপাতালের নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। পরবর্তীতে আরও চিকিৎসার জন্য ওই ব্যক্তিকে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চেস্টারফিল্ড পুলিশের একজন মুখপাত্র ঘটনার বিবৃতি দিয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”প্রতীয়মান ঘটনার সময় ভুক্তভোগী তাঁর বাড়ি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং কাছাকাছি একটি চেয়ারে তার হ্যান্ডগান রেখেছিল। আর সেটাই যখন ২ বছর বয়সী শিশুটি দেখতে পায়, সে তা নিয়ে খেলতে শুরু করে। এরপর শিশুটি ঘটনাক্রমে আগ্নেয়াস্ত্রটি থেকে অজান্তেই গুলি ছুঁড়ে দেয় লোকটির দিকে। তবে এই ঘটনায় শিশুটি আহত হয়নি এবং বাড়ির অন্য কেউ আহত হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।”

সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে, ভিকটিম শিশুটির মায়ের বয়ফ্রেন্ড। প্রতিবেশী লিসা উড জানান, শুটিংয়ের পরপরই তিনি শিশুটিকে দেখতে পান। অন্যান্য প্রতিবেশীরা জানিয়েছেন, এমন একটি ভয়ানক আগ্নেয়াস্ত্র কখনই বাড়িতে খোলামেলা অবস্থায় ফেলা রাখা উচিত ছিলনা লোকটির। শিশুরা তো নিষ্পাপ, ২ বছর বয়সে কারোরই বোধশক্তি হয়না যে, কোনটি ঠিক কোনটি ভুল। তাই এই ঘটনায় শিশুটি কোনভাবেই দায়ী নয়।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল