বসিরহাট শহরে রাত পাহারায় উইনার্স মহিলা পুলিশের টিম

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: আরজিকর কান্ডের পর রাত পাহারায় উইনার্স মহিলা পুলিশের টহল বসিরহাট সীমান্ত শহরে।যেকোনো জায়গায় মোবাইলের লোকেশন অন করে রাজ্য পুলিশ আধিকারিকদের তাদের অবস্থান জানাবে। দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য সব রকম ব্যবস্থা করেছে এই উইনার্স টিম।এবার রাতের অন্ধকারে কালো পোশাকে মোটরবাইক নিয়ে প্রত্যেকের হাতে মোবাইল, লাঠি ,মাথায় হেলমেট পরে ঘুরে বেড়াবে বসিরহাট শহর জুড়ে। ইতিমধ্যে বসিরহাটের পক্ষ থেকে সীমান্ত থেকে সুন্দরবনের(Sundarban) ১১ টি থানা এলাকায় এই প্রমীলা বাহিনী টহল দেবে।

একদিকে যেসব জমায়েত হবে সেখানে মহিলাদের ওপর বিশেষ লক্ষ্য রাখবে এই প্রমিলা বাহিনী। পাশাপাশি গুরুত্বপূর্ণ হাসপাতাল, সরকারি বিভিন্ন অফিসে তারা ছদ্মবেশে থাকবেন। প্রত্যেকের হাতে মোবাইলের লোকেশন টাওয়ার অন থাকবে। তাদের অবস্থান জানতে পারবেন জেলা পুলিশ আধিকারিকরা। এবার সেই লক্ষ্যে প্রমীলা বাহিনী তারা দিবারাত্র কাজ করে যাবে । বিশেষ করে রাতের নজরদারি বাড়াবে এই উইনারস টিম। ইতিমধ্যে জেলা পুলিশ তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে নারী সুরক্ষার নিরাপত্তায় কাজে লাগানোর জন্য সব রকম প্রস্তুতি নিয়েছে। যাতে আরজি করের মত ঘটনা না ঘটে । তার জন্য সব রকম প্রস্তুতি জেলা প্রশাসনের তরফ থেকে নজরে আনা হয়েছে।

এদিকে,আরজি কর(R G Kar) কান্ড নিয়ে আবার পথে নেমে কালো পোশাক পরে ব্ল্যাক ডে পালন  কল্যাণীর বাসিন্দাদের।আরজি করের ঘটনার বিচার চেয়ে কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে কল্যাণী নাগরিকদের প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। কালো পোশাক পরে ব্লাক ডে পালন করলো কল্যাণীর নাগরিকরা । এদিন সন্ধ্যায় কল্যাণীর সেন্ট্রাল পার্ক(Central Park) থেকে কালো পোশাক পরে একেবারে অরাজনৈতিক ভাবে ব্ল্যাক ডে পালনের মাধ্যমে আর জি কর কাণ্ডে দোষীদের স্বাস্তি চেয়ে প্রতিবাদে সামিল হল কল্যাণীর সুশীল সমাজ। তাঁদের দাবি আর জি কর কাণ্ডে সাড়া বিশ্বের মনে আঘাত হানা হয়েছে তাই আজ ২১ এ আগস্ট দিনটিকে সাড়া বিশ্ব ব্ল্যাক ডে(Black Day) হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সেই উদ্যোগ কে মান্যতা দিয়েই আজকের এই ব্ল্যাক ডে পালন এবং প্রতিবাদ মিছিল। প্রতিবাদীরা আরও জানান সমাজ থেকে এই ধর্ষণ, খুন নামক ব্যাধিগুলোর নির্মূল হোক। সুস্থ সামাজিক সমাজ হোক।এদিন কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে এই মিছিল বেরিয়ে, কল্যাণী আই টি আই মোড় হয়ে পৌরসভার সামনে দিয়ে আবার সেন্ট্রাল পার্কেই গিয়ে শেষ হয়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের