মহাকাশে আটকে থাকা দুই নভোচারীকে পৃথিবীতে ফেরাবে SpaceX

এটি কোনও সাধারণ ফ্লাইট হয়, পরীক্ষামূলক ফ্লাইট। দুই মহাকাশচারী আগামী ২০২৫ সালে পৃথিবীতে ফিরে আসবে। উইলমোরের বয়স ৬১ বছর, সুনিতার বয়স ৫৮ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় দু’মাস ধরে মহাকাশে আটকে রয়েছেন নাসার দুই মহাকাশচারী। তাঁরা কবে পৃথিবীতে ফিরবেন, তা নিয়েই এখন সবাই উদ্বিগ্ন। সপ্তাহ কয়েক আগে জানা গিয়ে ছিল যে, ২০২৫ সালের ফেব্রুয়ারির আগে তাঁদের পৃথিবীতে ফেরানো সম্ভব নয়। অবশেষে তাতেই শিলমোহর দিল নাসা মহাকাশ সংস্থা। গতকাল রাতে একটি আলোচনাসভায় নাসা জানিয়েছে, দুই মাসের বেশি সময় ধরে মহাকাশে আটকে থাকা দুই নভোচারীকে আগামী বছর ফেব্রুয়ারিতে একটি স্পেসএক্স মহাকাশযানের মাধ্যমে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। আটকে পড়া দুই নভোচারীরা হলেন সুনিতা উইলিয়ামস ও ব্যারি উইলমোর। উইলমোরের বয়স ৬১ বছর, সুনিতার বয়স ৫৮ বছর।  গত ৫ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (NASA) এই দুই নভোচারীকে মহাকাশে পাঠায়। কিন্তু সেখানেও যান্ত্রিক গোলযোগের কারণে তাঁরা সেখানেই আটকে পড়েন।

এখনও প্রায় আট মাস মহাকাশে থাকতে হবে তাঁদের। যে বোয়িং স্টারলাইনার মহাকাশযানটিতে চেপে সুনিতা ও উইলমোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন, সেটি ‘কোনও নভোচারী ছাড়াই’ পৃথিবীতে ফিরে আসবে বলে জানিয়েছে নাসা। কারণ সুনিতা ও উইলমোরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার পরেই স্টারলাইনারের বেশ কিছু গোলযোগ দেখা দেয়। তাই নভোচারীদের ছাড়াই তাকে পৃথিবীতে ফিরতে হবে। এদিকে সুনীতাদের মহাকাশে পাঠানোর জন্যে বোয়িংয়ের সঙ্গে ৪২০ কোটি মার্কিন ডলার এবং ইলন মাস্কের প্রতিষ্ঠান spaceX এর সঙ্গে ২৬০ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছে নাসা। জানা গিয়েছে, স্টারলাইনার মহাকাশযানটিতে কী ধরনের প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে, তা খোঁজার চেষ্টা করছে বোয়িং ও নাসার প্রকৌশলীরা। দুই মহাকাশচারীর ফেরার আগে আগামী কয়েক মাসে কিছু বৈজ্ঞানিক এবং মহাকাশ রক্ষণাবেক্ষণের কাজ করবেন।

তাঁরা জানিয়েছে, স্টারলাইনারে করে নভোচারীদের নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনার উপায় তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এ বিষয়ে গতকাল শনিবার একটি সাংবাদিক সম্মেলনে নাসার প্রশাসক বিল নেলসন বলেন, মহাকাশযানটিতে কী কী উন্নতির প্রয়োজন, তা বুঝতে বোয়িং নাসার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। মহাকাশযাত্রা মানেই ঝুঁকির বিষয়। এটি কোনও সাধারণ ফ্লাইট হয়, পরীক্ষামূলক ফ্লাইট। দুই মহাকাশচারী আগামী ২০২৫ সালে পৃথিবীতে ফিরে আসবে।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল