‘আবারও হামলা হতে পারে’ ইজরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের আকাশ ভরে উঠেছে একের পর এক হামলায়। রবিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। অন্যদিকে সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহও। তাতেই ৪৮ ঘন্টার জন্য জরুরী অবস্থা জারী করেছিল ইজরায়েল। এর মধ্যেই হিজবুল্লাহ জানিয়েছে আবারও বড়সড় হামলা হতে পারে ইজরায়েলে।

লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী প্রধান হাসান নাসরাল্লাহ জানিয়েছেন, ইজরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে রকেট ও ড্রোন হামলা ইজরায়লের উপর কতটা প্রভাব ফেলেছে তা মূল্যায়ন করবে তাঁরা। এই মূল্যায়নের পর হিজবুল্লাহ একটি বড় সিদ্ধান্তে আসবে। এই হামলার ফলে ইজরায়েলের যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে তবে তাঁদের প্রতিশোধ বন্ধ হবে। আর যদি না হয়ে থাকে তবে কমান্ডার ফুয়াদ শোকরের হত্যার প্রতিশোধ নিতে হামলা আরও দীর্ঘায়িত হবে।

ইজরায়েলে হামলা হবে কিনা এই নিয়ে হিজবুল্লাহর প্রধান জানান, ‘এখন আমরা মূল্যায়ন করব কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। যদি ফলাফল সন্তোষজনক হয় তাহলে কমান্ডার হত্যার প্রতিশোধ এখানেই সমাপ্ত করা হবে। আর সন্তোষজনক না হলে আবারও হামলা হবে।’

যদিও ইজরায়েলের দাবি এই হামলায় তাঁদের কোন ক্ষয়ক্ষতি হয় নি। এমতাবস্থায় হিজবুল্লাহ পুনরায় প্রতিশোধ নিতে পারে বলে মনে করছে বিশ্লেষকেরা। ফলে যেকোন মূহুর্তে বড়সড় যুদ্ধ বাঁধতে পারে হিজবুল্লাহ এবং ইজরায়লের সঙ্গে।

এদিকে,রবিবার (২৫ অগাস্ট) পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা জারি করেছিল ইজরায়েলে। বেসামরিক নাগরিকদের জন্য কিছু নির্দেশনা দিয়েছিল ইজরায়েলি সেনাবাহিনী। যার মধ্যে রয়েছে জনসমাগম না করা। ঘরের মধ্যে থাকা। জরুরী অবস্থা নির্ধারিত এলাকায় চলাফেরা না করা। পাশাপাশি ইজরায়েলের উত্তরাঞ্চলে বাসিন্দাদের সতর্ক করার জন্য সাইরেন বাজানো হয়েছে এবং আকাশ হামলা থেকে সতর্ক করেছে। অন্যদিকে রবিবার (২৫ অগাস্ট) প্রথমে ইজরায়েল হামলা চালিয়েছিল হিজবুল্লাহদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে। এর পরেই পাল্টা হামলা হিজবুল্লাহও। কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ উত্তর ইজরায়েলে রকেট ও ড্রোন দিয়ে হামলা করেছে। এই হামলার মধ্য দিয়ে হামলার ‘প্রথম পর্যায়’ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছিল হিজবুল্লাহ।

উল্লেখ্য, চলতি বছরের গত ৩০ জুলাই লেবাননে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর সিনিয়র সামরিক নেতা ফুয়াদ শুকুরকে হত্যা করে ইজরায়েল। এই হত্যার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি আগে থেকেই দিয়ে আসছে হিজবুল্লাহ। সতর্ক রয়েছে ইজরায়েল। কখনো হামলা চালাচ্ছে হিজবুল্লাহ তো কখনো ইজরায়েল। এমতাবস্থায় শান্তির বার্তা আনা সহজ নয় বলে মনে করছে বিশ্লেষকেরা।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক