‘ভারত দায়ী’, বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের পরাজয় নিয়ে মন্তব্য রামিজ রাজার  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টেস্ট ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে পাকিস্তান। ঘরের মাঠে বাংলাদেশের কাছে ১০ উইকেটে হার। আর এই হারের পর থেকেই পাক ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তবে কী কারণে বাংলাদেশের কাছে হারাল পাকিস্তান? এই প্রসঙ্গের উত্তর দিলেন প্রাক্তন পাকিস্তানের অধিনায়ক রামিজ রাজা। তিনি দাবি করেছেন, ভারতের জন্য  পাকিস্তানের এই পরাজয়।

এই প্রসঙ্গে রামিজ রাজা বলেন, ‘গত বছর এশিয়া কাপে ভারতীয় ব্যাটারদের হাতে মার খেয়ে পাকিস্তানের বোলারদের মনোবল অনেকটাই ভেঙে পড়ে। সেই জন্যই এত খারাপ বল করছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহেরা।‘ পাশাপাশি প্রাক্তন অধিনায়ক জানান,’ আমাদের বোলিং হল প্রধান শক্তি। তবে তা ভারতীয় দল শেষ করে দিয়েছে।‘

অন্যদিকে শান মাসুদের অধিনায়কত্ব নিয়েও মন্তব্য করেন রামিজ। বলেন, ‘ভুল দল নির্বাচন করা হয়েছিল। তারা পিচ বুঝতে পারেনি। অধিনায়কত্বের চাপ মাসুদের ব্যাটিংয়ের উপর পড়েছে। তাই এতটা ক্ষতি হয়েছে।‘ উল্লেখ্য, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডি টেস্টে নাজমুল হোসেন শান্তো-র নেতৃত্বে খেলা বাংলাদেশ জেতে ১০ উইকেটে।  প্রথম ইনিংসে ৪০০-র উপর রান করেও হার মানতে হয়েছে পাকিস্তানকে। আর এই হার নিয়ে উঠে এসেছে একের পর এক প্রশ্ন। এই আবহে পাকিস্তানের হারের নেপথ্যে ভারতের ভূমিকা খুঁজে পেলেন প্রাক্তন পাক তারকা রামিজ রাজা। 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়