হাওড়াতে বৃষ্টির জমা জলে চরম দুর্ভোগ ,রাস্তা অবরোধ করে বিক্ষোভ আমজনতার

Share:

নিজস্ব প্রতিনিধি হাওড়া: বৃষ্টির জমা জলে দুর্ভোগ। আর এর জেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ। আর তা সামাল দিতে হাওড়া পুর প্রশাসককে জমা জলে নামতে হল। ঘটনাটি হাওড়ার ডুমুরজলা(Dumurjola ) আনন্দময়ী আশ্রমের সামনের। জানা গিয়েছে, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ওই এলাকার বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে রয়েছে। পুরসভার নিকাশি ব্যবস্থার ব্যর্থতার প্রতিবাদে সোমবার ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায় ওই এলাকায়। এলাকার মানুষ পথে নেমে বিক্ষোভ শুরু করে। পুলিশ অবরোধ তুলতে এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলে ।পুলিশকেও বিক্ষোভকারীদের মুখে পড়তে হয়। এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, বৃষ্টি ও নর্দমার জল ঘরে জমে থাকার কারণে শনিবার ও অবরোধ হয়েছিল হাওড়ার সালকিয়া(Salkia) এলাকায়।

এরপর রবিবার অবরোধ হয় হাওড়ার ডুমুরজলা এলাকায়। দাসনগর এবং ইছাপুর এলাকার মানুষ এদিন পথে নামে। এদিন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুর প্রশাসক ডা সুজয় চক্রবর্তী এলে তাকে ঘিরে মানুষ ব্যাপক বিক্ষোভ দেখায় । সুজয় চক্রবর্তীকে জলে নামিয়ে তাকে ঘিরে বিক্ষোভ চলতে থাকে। স্থানীয় মানুষের দাবি,তখনই সমস্যার সমাধান করতে হবে। পরে সুজয় বাবু আশ্বাস দেন যে তিনি সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। উল্লেখ্য ,জমা জল নামাতে জলে নামতে হল পুর প্রশাসককে । অন্যদিকে,ডুবন্ত জাহাজ থেকে ১১ জন নাবিককে উদ্ধার করলো হলদিয়ার উপকূলরক্ষী বাহিনী।

রবিবার রাতে সাগর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে দক্ষিণে “এমভি আই টিটি পুমা” নামে একটি জাহাজ(Sheep) ডুবে গেছে বলে জানায় ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। ইতিমধ্যেই জাহাজের ১১ জন নাবিককে উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী। জাহাজের ৩ জন নাবিক এখনো নিখোঁজ রয়েছে বলে দাবি উপকূল রক্ষী বাহিনীর। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ এবং হেলিকপ্টারের মাধ্যমে নিখোঁজদের সন্ধান পেতে তল্লাশি চলছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য