ঋত্বিকের ‘মুক্তি’র শুটিং শেষ

অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সম্প্রতি শেষ করলেন তাঁর নতুন ছবির কাজ। শুটিং শেষ হল 'মুক্তি'র।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ওয়েব ও বড়পর্দা সর্বত্রই চুটিয়ে কাজ করছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সম্প্রতি শেষ করলেন তাঁর নতুন ছবির কাজ। শুটিং শেষ হল ‘মুক্তি’র। জাতীয় স্তরের টেলিভিশন ও ওয়েব মাধ্যমের জন্য এই ছবির পরিচালনা করছেন রোহন ঘোষ। 

ছবিতে ঋত্বিকের লুক দেখেই বোঝা যাচ্ছে যে এই ছবি স্বাধীনতার পটভূমিতে তৈরি এক ছবি হতে চলেছে। সম্প্রতি শেষ হল ছবির শুটিং। শেষদিনের শুটিংয়ের ডেস্টিনেশন ছিল আলিপুর জেল। অন্যদিকে ঋত্বিকের আগামী ওয়েব সিরিজ গোরার টিজার মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। আগামী বছর তাঁর অনেকগুলি কাজ দেখতে পাবেন দর্শক। 

তাঁর আগামী ছবি ‘গোরা’তে একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করবেন অভিনেতা। এক সিরিয়াল কিলিং-র গল্প নিয়েই এগোবে সিরিজের গল্প। যে সিরিয়াল কিলিংয়ের রহস্য সমাধান করবেন ঋত্বিক।এই সিরিজে ‘গোরা’র সহকারীর চরিত্রে অভিনয় করতে চলেছেন সুহত্র মুখোপাধ্যায়। সম্প্রতি মুক্তি পেল এই সিরিজের পোস্টার। আগামী জানুয়ারিতেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজটি। জানা যাচ্ছে, গোরা সিরিজে নাকি ঋত্বিকের লুক হবে বেশ চমকপ্রদ। তিনি ছাড়াও এই সিরিজে অভিনয় করবেন ইশা সাহা, অনুরাধা রায় প্রমুখ। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে