দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাকিবকে শাস্তি দিল আইসিসি, কী অপরাধ বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের?

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সময়টা মোটেও ভাল যাচ্ছে না বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের। খুনের দায়ে মামলা দায়ের হওয়াতে এমনিতেই মাথায় ঝুলছে গ্রেফতারির খাঁড়া। এবার আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইসিসি’র শাস্তির মুখে পড়লেন বাংলাদেশের বাঁ হাতি স্পিনার। তাঁর ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করেছেন বাংলাদেশ ও পাকিস্তান টেস্ট সিরিজে ম্যাচ রেফারির ভূমিকা পালনকারী রঞ্জন মদুগালে।

গতকাল রবিবারই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্টে এই প্রথম বাবর আজমদের হারালেন নাজমুল হোসেন শান্তরা। ইতিহাস গড়া টেস্টে বল হাতে জ্বলে উঠেছিলেন সাকিব আল হাসানও। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের তিন ব্যাটারকে সাজঘরে ফেরানোর সঙ্গে সঙ্গে বিশ্বরেকর্ডও গড়েছিলেন। কিন্তু সেই উচ্ছ্বাস বেশিক্ষণ থাকল না বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের। কেননা, আইসিসির শাস্তির কোপে পড়তে হয়েছে তাঁকে।

আজ সোমবার আইসিসির তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট কাটা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে জেতার ম্যাচে নির্ধারিত সময়ে তিন ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। শাস্তি হিসেবে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন পয়েন্ট কাটা গেছে। ২৪ থেকে নেমে বাংলাদেশের পয়েন্ট হবে ২১। আর আচরণবিধি ভঙ্গের অপরাধে শাস্তি দেওয়া হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ককে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে। আইসিসির আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে সাকিবের বিরুদ্ধে। তার অপরাধ লেভেল-১ মাত্রার। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারে দলটির ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের দিকে অনুপযুক্তভাবে বল ছুড়ে মারার কারণে ওই শাস্তি দেওয়া হয়েছে।

 

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ