আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গেমিং-এর জন্য ট্যাবলেট! চোখ ধাঁধানো স্পেসিফিকেশন নিয়ে হাজির হচ্ছে ৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিনিধি: Nubia-র সাব-ব্র্যান্ড Red Magic তাদের নতুন গেমিং ট্যাবলেট লঞ্চের ঘোষণা করেছে। আগামী ৫ সেপ্টেম্বর এই গেমিং ট্যাবলেট বাজারে আনা হবে। নয়া গেমিং ট্যাবলেট নিয়ে টেক প্রেমীদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা চরমে পৌঁছেছে। রেড ম্যাজিকের এই ইভেন্টটি একটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে।

কী থাকতে পারে এই নতুন ট্যাবলেটে?

Red Magic-এর টিজার থেকে অনুমান করা যাচ্ছে যে, এই ইভেন্টে দুটি গেমিং ট্যাবলেট প্রকাশিত হবে। টিপস্টার WHYLAB এর মতে, ছোটো ট্যাবলেটটিতে থাকবে 10.8 ইঞ্চির ডিসপ্লে। যা বিশ্বে প্রথমবারের মতো Snapdragon 8 Gen 3 Leading Version চিপসেট দ্বারা চালিত হবে। এই চিপসেটের সাথে গেমিং পারফরম্যান্স হবে নজরকাড়া, যা গেমারদের মুগ্ধ করবে।

অন্যদিকে, বড় ট্যাবলেটটি 12.4 ইঞ্চির স্ক্রিন নিয়ে আসবে এবং এটি চলতে পারে Snapdragon 8 Gen 2 SoC দ্বারা। ধারণা করা হচ্ছে এই ট্যাবলেট 5G connection-এর সাথে আসবে। এই মডেলটির নাম হতে পারে Red Magic Tablet 3D Explorer Edition, যা 2023 সালের জুলাই মাসে লঞ্চ হওয়া রেড ম্যাজিক ট্যাবলেটের উত্তরসূরি হিসেবে বাজারে আসবে। চিনে স্থানীয় সময় বিকেল তিনটের সময় লঞ্চ করবে বলে জানা গিয়েছে।

আগের মডেলটির স্পেসিফিকেশন:

Red Magic ট্যাবলেটটির পূর্ববর্তী সংস্করণটি ছিল 12.1 ইঞ্চির LED প্যানেল, যা 2K Resolution এবং 144 Hz রিফ্রেশ রেট প্রদান করত। এতে ছিল Snapdragon 8+ Gen 1 চিপসেট, 16 GB পর্যন্ত LPDDR5 RAM এবং 512 GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য 10,000 mAh ব্যাটারি ছিল, যা 80 watt ফাস্ট চার্জিং সাপোর্ট করত।

ফ্রন্টে 16 megapixel ক্যামেরা এবং পিছনে 13 megapixel ক্যামেরা সহ LED flash ছিল। এছাড়াও এতে ছিল কোয়াড স্পিকার এবং Android 14 এর উপর Red Magic UI।

এই স্পেসিফিকেশন থেকে বোঝা যাচ্ছে যে, নতুন Red Magic ট্যাবলেটগুলি শুধু গেমারদের নয়, সাধারণ ব্যবহারকারীদেরও মন মাতাবে। এখন শুধু অপেক্ষা, ৫ সেপ্টেম্বর কী কী চমক নিয়ে হাজির হবে রেড ম্যাজিকের নতুন 2টি ট্যাবলেট।

 

 

Published by:

Share Link:

More Releted News:

ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানোর ৪৮ ঘন্টায় ২০ লক্ষ অনুরাগী হারালেন রাঘব চাড্ডা

আইফোন ১৫-এ বাম্পার অফার! জানেন কোথায় কোথায় মিলছে এই দারুণ ছাড়?

জিও-র ধামাকা অফার! মাত্র ১৪৯ টাকায় ৩০ দিনের ভ্যালিডিটি সঙ্গে Jio Hotstar ফ্রি

সপ্তাহজুড়ে ১২,০০০ টাকা কমেছে রুপো, সস্তা সোনাও, কত দাম হল?

গরমে চাহিদা তুঙ্গে, ফ্লিপকার্টে অর্ধেক দামে মিলছে Split AC

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ