আগাম ২৫ জনকে গ্রেফতার না করলে সাধারণ মানুষের প্রাণহানি হত : সুপ্রতিম সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার নবান্ন অভিযানে আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে রাজ্য পুলিশের মোট ১২ জন পুলিশ কর্মী আহত হন।মঙ্গলবার সন্ধ্যায় নবান্ন থেকে রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণ বঙ্গ) সুপ্রতিম সরকার(Supratim Sarkar) এবং এডিজি (আইন শৃঙ্খলা )মনোজ ভার্মা(Manoj Verma) সাংবাদিক সম্মেলন করে জানান, আগাম পুলিশের কাছে খবর ছিল নবান্ন অভিযানকে কেন্দ্র করে মানুষের যাতে মৃত্যু হয় সেই চেষ্টা চালানো হবে। কিন্তু ১২ জন পুলিশ কর্মী আহত হলেও গোটা পুলিশ ফোর্স চক্রান্তকারীদের ফাঁদে পা দেয় নি। পুলিশ সংযত ছিল। ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে হাওড়া এলাকা থেকে। সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে।নবান্ন অভিযানে কলকাতা পুলিশ ১২৬ জনকে গ্রেফতার করেছে।

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আন্দোলনের নামে তাতে কোনো ছাত্র সমাজ বা ছাত্র-ছাত্রীরা এই ধরনের তাণ্ডব করতে পারে না। দেড় ঘন্টা ধরে তান্ডব চালানো হয়েছে পুলিশকে আক্রমণ করা হয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। এই মিছিলে অস্ত্র, বোমা,গুলি নিয়ে আসার পরিকল্পনা ছিল। সোমবার রাত থেকে দফায় দফায় যদি পুলিশ ২৫ জনকে আগাম গ্রেফতার না করত, তাহলে মঙ্গলবার যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার থেকে আরো ভয়ংকর হত। মানুষের প্রাণহানি ঘটতে পারতো। বুধবার একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বনধ ডাকা হয়েছে।

সেই প্রসঙ্গ টেনে সুপ্রতিম সরকার বলেন, মুম্বাই হাইকোর্টের এই বনধ নিয়ে নির্দিষ্ট অর্ডার আছে যে, এই ধরনের বনধ পুরোটাই বেআইনি। এদিকে,পুলিশ বাড়ির ছাদ থেকে ইট মেরেছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের।মঙ্গলবারের নবান্ন অভিযানে জল কামান কাঁদানে গ্যাস ছাড়াও বাড়ির ছাদ থেকে ইট ছুঁড়েছে পুলিশ, এমনটাই অভিযোগ করলেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে বলেন, শান্ত আন্দোলনের উপর পুলিশ জল কামান, কাঁদানে গ্যাস ছুঁড়েছে। পুলিশ বাড়ির ছাদ থেকে ইট ছুঁড়েছে আন্দোলনকারীদের ওপরে। ২৪-২৬ জন আহত হয়েছে। আন্দোলনকারীরা কাউকে আক্রমণ করে নি। আমরাই আহত হয়েছি। আমরা কোনোভাবেই আন্দোলন বন্ধ করছি না।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য