একদম নতুন লুক ও ডিজাইনে 5G স্মার্টফোন ভারতের বাজারে আনছে Realme

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের স্মার্টফোন বাজারে আবারও ধামাকা করতে চলেছে Realme। খুব শিগগিরই  লঞ্চ হতে চলেছে Realme Narzo 70 Turbo 5G। যা ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হওয়া কিছু তথ্যের মাধ্যমে আলোচনায় উঠে এসেছে। এই নতুন ফোনটি লঞ্চ হওয়ার ইঙ্গিত কিছু সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। এবার Realme নিজেরাই নিশ্চিত করেছে যে, Narzo 70 Turbo 5G  খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে।

Realme Narzo 70 Turbo 5G এর ডিজাইন

Realme –এর তরফে জানানো হয়েছে, Narzo 70 Turbo 5G স্মার্টফোনটির ডিজাইন হবে Motorsport-প্রেরিত। সংস্থার পক্ষ থেকে যে প্রচারমূলক ছবিটি শেয়ার করেছে তাতে হ্যান্ডসেটের পিছনের প্যানেলটি কালো শেডে মাঝখানে একটি পুরু, হলুদ লম্বা স্ট্রাইপ দিয়ে টিজ করা হয়েছে। ফোনটির পিছনে একটি স্কয়ার আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে, যা ঠিক মাঝামাঝি রাখা হয়েছে। এই মডিউলে তিনটি ক্যামেরা এবং একটি LED ফ্ল্যাশ ইউনিট রয়েছে। ফোনটির উপরের দিকে একটি স্পিকার গ্রিল এবং একটি 3.5 mm অডিও জ্যাকও রয়েছে।

Realme এর মতে, Narzo 70 Turbo 5G মাত্র 7.6 mm মোটা এবং এতে থাকবে “Turbo Technology”। ফোনটি ব্যবহারকারীদের একটি ভালো গেমিং অভিজ্ঞতা এবং একটানা পারফর্মেন্স প্রদান করবে বলে দাবি করেছে সংস্থা।

Realme Narzo 70 Turbo 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Realme Narzo 70 Turbo 5G ফোনটি চারটি RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টে আসতে পারে— 6GB + 128GB, 8GB + 128GB, 8GB + 256GB এবং 12GB + 256GB। এটি সবুজ, বেগুনি এবং হলুদ রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে। ক্যামেরার ক্ষেত্রে, ফোনটিতে থাকতে পারে একটি 50 megapixel মূল ক্যামেরা, যা Electronic Image Stabilization (EIS) সমর্থিত। এছাড়াও, সামনে থাকতে পারে একটি 8 megapixel ক্যামেরা সেন্সর।

Realme Narzo 70 Turbo 5G বাজারে এসে গ্রাহকদের মন কাড়বে, এমনটাই আশা করা যাচ্ছে। খুব শীঘ্রই এই ফোনটি ভারতের বাজারে পাওয়া যাবে, তবে লঞ্চের তারিখ নিশ্চিত করেনি সংস্থা।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!