বিজেপির ডাকা বনধকে পাত্তাই দিচ্ছেন না বাংলার জনতা, তবে পড়ছেন হেনস্থা-ভোগান্তির মুখে

উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বাংলার সর্বত্রই চোখে পড়ছে একটাই ছবি, দলে দলে মানুষ বেড়িয়ে পড়েছেন কর্মস্থলের পথে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির(BJP) ডাকা ১২ ঘন্টার বাংলা বনধকে(Bangla Bandh) সজোরে প্রত্যাখান করলেন বাংলার জনতা(Refused by Bengal People)। এদিন সকাল থেকেই বাংলাজুড়ে দেখা গিয়েছে বনধকে পিছনে ফেলে দলে দলে মানুষ বাড়ি থেকে বেড়িয়ে পড়েছেন কর্মস্থলের উদ্দেশ্যে। বিজেপির হাজার অনুরোধেও তাঁরা কান দিচ্ছেন না। বাম জমানার সর্বনাশা বনধ বাংলার অর্থনীতি ও আমজনতার রুটিরুজির ক্ষেত্রে কী আঘাত দিত, সেটা বিলক্ষণ জানেন বাংলার জনতা। আর তাই বাংলার বুকে পরিবর্তনের কাণ্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee), অনেক চেষ্টা করে এই রাজ্যকে বনধের আওতার বাইরে নিয়ে চলে আসতে সক্ষম হয়েছেন। তাঁর একান্তিক প্রচেষ্টাকে দুই হাত তুলে সমর্থন জানিয়েছেন বাংলার আপামর জনসাধারণ। সেই আমজনতাই এদিন দাঁড়িয়েছেন রাজ্য সরকারের পাশে, শাসক দলের পাশে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বাংলার সর্বত্রই চোখে পড়ছে একটাই ছবি, দলে দলে মানুষ বেড়িয়ে পড়েছেন কর্মস্থলের পথে। তবে বিজেপির কর্মীরা যত্রতত্র রাস্তা-রেল অবরোধ করে গায়ের জোরে বনধ সফল করার চেষ্টা করছে। আর তাই পথে বার হওয়া মানুষকে পড়তে হচ্ছে হেনস্থা আর ভোগান্তির মুখে।

আরও পড়ুন, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তিলোত্তমাকে উৎসর্গ করলেন মমতা

এদিন সকাল থেকেই হাওড়া ও কলকাতার ছবি রয়েছে স্বাভাবিক। কার্যত বনধের ছিঁটেফোঁটা দৃশ্যও সেখানে চোখে পড়ছে না। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, কলকাতা স্টেশন থেকে বাস চলাচল করছে স্বাভাবিক ভাবেই। ৩ স্টেশন থেকেই নিত্যদিনের লোকাল ও এক্সপ্রেস ট্রেনও স্বাভাবিক ভাবেই চলাচল করছে। গঙ্গায় লঞ্চ ও ফেরি সার্ভিসও স্বাভাবিক। হাওড়া ময়দান থেকে ধর্মতলা, শিয়ালদা থেকে সেক্টর ফাইভ, দক্ষিণেশ্বর থেকে দমদম ও মহানায়ক উত্তরকুমার হয়ে কবি সুভাষ পর্যন্ত মেট্রো রেল পরিষেবাও স্বাভাবিক ভাবেই চলছে। শহরের বুকে খোলা রয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-সরকারি ও বেসরকারি অফিস। স্বাভাবিক কাজকর্ম চলছে সেক্টর ফাইভ ও নিউটাউনের অফিসগুলিতেও। খোলা আছে সব আদালতও। শহরের রাস্তায় চোখ রাখলে এটা বোঝাই যাবে না যে এদিন কোনও রাজনৈতিক দল কোনও বনধ ডেকেছেন। আর এই ছবিটাই বলে দিচ্ছে, বিজেপির ডাকা বনধকে পাত্তাই দিচ্ছে না বাংলার জনতা। তাঁরা তীব্র ভাবে বিজেপির ডাকা কর্মনাশা বনধ প্রত্যাখান করেছেন।

আরও পড়ুন, ট্রেন থামাতে লাইনে সাংসদ-বিধায়কেরা, তবুও জনতার চাপে ব্যর্থ বনধ

এদিন সকাল থেকে বিজেপি বনধ সফল করতে সব থেকে বেশি টার্গেট করেছে রেল পরিষেবাকে বিঘ্নিত করে দিতে। জায়গায় জায়গায় এদিন সকাল থেকেই তাঁরা নেমে পড়ে রেল অবরোধ করতে। স্টেশনে স্টেশনে ট্রেনের ওভারহেড তারে কলাপাতা ফেলে ট্রেন চলাচল বন্ধ করার চেষ্টা করার চেষ্টা করেন বনধ সমর্থকেরা। এর জেরে বিভিন্ন লাইনে দাঁড়িয়ে লোকাল ট্রেন। বিপাকে পড়েন অফিসমুখী নিত্যযাত্রীরা। তবে বিজেপির সেই প্রচেষ্টাকে সর্বত্র ধাক্কা দিয়েছে তৃণমূল। এদিন সকাল থেকেই রাজ্যজুড়ে এই কর্মনাশা বনধের বিরোধিতায় পথে নেমেছে তৃণমূল(TMC)। যেখানে যেখানে বিজেপি অবরোধ করেছে, ট্রেন আটকাবার চেষ্টা করেছে সেখানে সেখানেই বনধ সমর্থকদের ধাওয়া করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। বেশ কিছু জায়গায় তাই দুই পক্ষের মধ্যে হাতাহাতিও বেঁধেছে। তবে পুলিশও এদিন সতর্ক ছিল। তাই কোনও জায়গাতেই দুই দলের হাতাহাতি সংঘর্ষের রূপ নেয়নি। পুলিশ এদিন বনধ সমর্থকদের রাস্তা ও ট্রেন অবরোধের কাজ থেকে সরিয়ে দিয়েই পরিষেবা স্বাভাবিক রাখতে সাহায্য করেছে। তাতে নিত্যযাত্রীরা হেনস্থা ও ভোগান্তির মুখে পড়েও কর্মস্থলে পৌছে যেতে পেরেছেন।

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১