গণেশজি’র মন জয় করতে নিজের হাতে বানিয়ে নিন তিলের এই লাড্ডু

Share:

নিজস্ব প্রতিনিধি : শীঘ্রই আসছে গণেশ চতুর্থী। আগামী ৭ সেপ্টেম্বরই মহাসমারোহে পালিত হবে গণেশ চতুর্থী। ভক্তরা এইসময়ে নিষ্ঠাভরে সিদ্ধিদাতার আরাধনা করে থাকে। মনে করা হয় ভক্তদের ডাকে সাড়া দিতে দশদিন কৈলাস থেকে পৃথিবীর বুকে নেমে আসেন বিঘ্নহর্তা। এইসময় ভক্তরা সিদ্ধিদাতার পছন্দের পদগুলি ভোগে নিবেদন করে থাকে। জানেন কী গণেশজির লাড্ডু ভীষণ প্রিয়। তাই তো কৈলাসে মা পার্বতীকে লাড্ডু বানাতে হত গণেশের জন্য। জেনে নিন গণশজির প্রিয় তিলের লাড্ডু বানানোর সহজ রেসিপি।

উপকরণ : ৪ কাপ তিল,পরিমাণমত ঘি ও গুড়, ৪ কাপ চিনা বাদাম ও এলাচ গুড়ো

প্রণালী : প্রথমে একটি কড়াইতে তিল ঢেলে ১০ মিনিট পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে সেঁকে নিন। তিলটিকে এবার সরিয়ে রেখে দিন। এবার অন্য একটি প্যানে ঘি গরম করে এতে গুড় মেশান। ৫ মিনিট পর্যন্ত লো ফ্লেমে ভালোভাবে ঘি ও গুড় মেশাতে থাকুন।

গুড় ভালোভাবে গলে গেলে এতে আগে থেকে সেঁকে রাখা তিল, চিনাবাদাম, এলাচ গুঁড়ো দিয়ে কম আঁচে ৩ মিনিট পর্যন্ত ক্রমাগত নাড়াচাড়া করে যান।এক্ষেত্রে আখের গুড় ব্যবহার করতে পারেন। তবে তিল, বাদাম ভালো ভাবে পাক না ধরলে এতে সামান্য চিনিও মেশাতে পারেন, যাতে ভালোভাবে নাড়ু পাকানো যায়। অন্য একটি পাত্রে তিলের মিশ্রণ বের করে নিন।হাত সামান্য ভিজিয়ে অল্প অল্প মিশ্রণ নিয়ে নাড়ু বানান। এক এক করে সব নাড়ু হাতে গোল গোল করে পাকিয়ে নিন।এবার সিদ্ধিদাতাকে নিবেদন করুন। খুশি হয়ে যাবে গণেশজি।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?