চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিএসএফের হাতে আটক বাংলাদেশের কুখ্যাত দুষ্কৃতী লুৎফর

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে খুন, চুরি ও রাহাজানিতে অভিযুক্ত লুৎফর রহমান। সেই মোস্ট ওয়ান্টেড লুৎফরকে গ্রেফতার করল সীমান্তরক্ষী বাহিনী। সোমবার ভোররাতে বসিরহাটের স্বরুপনগৎ মহকুমার ঘোজাডাঙ্গা পানিতর এলাকা থেকে বিএসএফের হাতে গ্রেফতার হয়েছেন ওই কুখ্যাত দুষ্কৃতি। জানা গিয়েছে, এদিন ভোররাতে পানিতরের সীমান্ত এলাকায় চার পুরুষ ও এক বৃহন্নলাকে প্রথমে আটক করে বিএসএফ। যার মধ্যেই জিজ্ঞাসাবাদ করতে গিয়ে লুৎফরকে হাতেনাতে পাকড়াও করে বিএসএফ।

বাংলাদেশে একাধিক কুকীর্তি করে সীমান্ত এলাকা নকুয়াদহতে আত্মগোপন করে ছিল লুৎফর। বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা ভোমরা এলাকায়। দীর্ঘদিন ধরেই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। সোমবার সীমান্তরক্ষা বাহিনী আটক করে জিজ্ঞাসা করতেই আসল পরিচয় বেড়িয়ে আসে লুৎফরের। এদিন বিএসএফের তরফে লুৎফরকে তুলে দেওয়া হয় বসিরহাট থানার পুলিশের হাতে। সূত্রের খবর, বাংলাদেশের ওই কুখ্যাত দুষ্কৃতিকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। নিজেদের হেফাজতে রাখার আবেদন জানাব পুলিশ। ঠিক কী কারণে সীমান্ত এলাকায় গা ঢাকা দিয়েছিলেন লুৎফর? উদ্দেশ্যে কী ছিল? জিজ্ঞাসা করবে পুলিশ। এদিকে বাংলাদেশে মোস্ট ওয়ান্টেড লুৎফরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য বসিরহাট থানার সঙ্গে যোগাযোগ করতে পারে বাংলাদেশ প্রশাসন।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ