গণেশ চতুর্থীতে ড্রাই ফ্রুটস দিয়ে বানিয়ে নিন সুস্বাদু এই লাড্ডু

Share:

নিজস্ব প্রতিনিধি : শীঘ্রই পালিত হবে গণেশ চতুর্থী। বলা হয় গণেশ চতুর্থীতে নিষ্ঠাভরে সিদ্ধিদাতার আরাধনা করলে মনের সমস্ত বাসনা পূরণ হয়। তাঁর আরাধনায় মোদক লাড্ডু থাকবে না তাই কখনো হয়। ডাল ও ঘি দিয়ে তৈরি হয় মতিচুরের লাড্ডু। কিন্তু স্বাস্থ্য সচেতন হতে গিয়ে, লাড্ডুর প্রতি ভালবাসা ত্যাগ করতে হয় অনেককেই। মিষ্টির পরিমাণ বেশি থাকায় ডায়াবেটিসের রোগীরাও খেতে পারেন না লাড্ডু। কিন্তু গণেশ চতুর্থীতে লাড্ডু ছাড়া অসম্পূর্ণ। সেক্ষেত্রে আপনি বানিয়ে নিতে পারে ড্রাই ফ্রুটসের লাড্ডু। এই লাড্ডু গণেশজিকে নিবেদন করতে পারেন। জেনে নিন বানাবেন কীভাবে।

উপকরণ : ৫ কাপ কাজু, ৪ কাপ আমন্ড, ৩ কাপ আখরোট, ৪ কাপ পেস্তা, ৩ কাপ কিশমিশ, ৫ টি শুকনো অ্যাপ্রিকট, ৫ টি শুকনো ডুমুর, ৬ টি খেজুর ও সামান্য ঘি এই রেসিপিতে কোনও রকম চিনি ব্যবহার করা হবে না। তবে আপনি চাইলে মিষ্টির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। লাড্ডুতে মিষ্টি স্বাদ এনে দেবে খেজুর ও কিশমিশ।

প্রণালী : প্রথমে শুকনো কড়াইতে আমন্ড, কাজু, পেস্তা ও আখরোট রোস্ট করে নিন। ২ মিনিটের জন্য শুকনো খোলায় ঘি দিয়ে নেড়ে নিলেই হবে। অথবা ট্রে’তে বাদাম দিয়ে ১ মিনিটের জন্য মাইক্রোওয়েভে রোস্ট করে নিন। তারপর বাদামগুলো গুঁড়ো গুঁড়ো করে নিন।

এবার একটা শুকনো কড়াইতে শুকনো ডুমুর, ড্রাই অ্যাপ্রিকট রোস্ট করে নিন। এরপর ব্লেন্ডারে খেজুর ও কিশমিশের সঙ্গে ডুমুর ও অ্যাপ্রিকট ব্লেন্ড করে নিন।এবার এতে আগে থেকে বানিয়ে রাখা বাদামের মিশ্রণটা মিশিয়ে দিয়ে দিন। এবার ভাল করে মিশ্রণটা মেখে নিন। ময়দা মাখার মতো করে ঘিয়ের সাহায্যে অল্প অল্প করে মেখে নেবেন। এবার এটা থেকে ছোট ছোট লেচি কেটে লাড্ডু বানিয়ে নিন। ব্যস ঝটপট রেডি ড্রাই ফ্রুটসের লাড্ডু।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩