এয়ারইন্ডিয়ার সঙ্গে একীভূত, ভিস্তারারা শেষ ফ্লাইট উড়বে ১১ নভেম্বর

শুক্রবার ভিস্তারা একটি বিবৃতিতে জানিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ভ্রমণের জন্যে গ্রাহকরা আর ভিস্তারার বিমান টিকিট বুকিং করতে পারবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার সঙ্গে ভিস্তারার একীভূত হওয়ার আগে ১১ নভেম্বর নিজের ব্র্যান্ডের অধীনে শেষ ফ্লাইট পরিচালনা করবে ভিস্তারা। ১২ নভেম্বর থেকে পুর্ণ-পরিষেবা অপারেশন-সহ এয়ার ইন্ডিয়ার সঙ্গে একীভূত হয়ে যাবে ভিস্তারা। এয়ার ইন্ডিয়া-ভিস্তারা একীভূতকরণের অংশ হিসেবে সরকার সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগের জন্যে অনুমোদন দিয়েছে। ভিস্তারা টাটা গ্রুপ এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের মধ্যে একটি যৌথ উদ্যোগ। আর এয়ার ইন্ডিয়া টাটা গ্রুপের মালিকানাধীন। শুক্রবার ভিস্তারা একটি বিবৃতিতে জানিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ভ্রমণের জন্যে গ্রাহকরা আর ভিস্তারার বিমান টিকিট বুকিং করতে পারবেন না।

এরপর থেকে ভিস্তারা বিমানগুলি এয়ার ইন্ডিয়ার সঙ্গে একীভূত হবে এবং এয়ার ইন্ডিয়ার দ্বারা পরিচালিত হবে। তাই ভিস্তারার বিমানগুলিও এয়ার ইন্ডিয়ার দ্বারা পরিচালিত ওয়েবসাইটে পুনঃনির্দেশিত হবে। তবে ভিস্তারা ১১ নভেম্বর পর্যন্ত যথারীতি বুকিং নেওয়া এবং এই ফ্লাইট পরিচালনা করা চালিয়ে যাবে। ২০২২ সালের নভেম্বরে এয়ার ইন্ডিয়ার সঙ্গে ভিস্তারার একীভূত হওয়ার বিষয়টি প্রথম ঘোষণা করা হয়। তবে ভিস্তারার সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও এয়ার ইন্ডিয়াতে তাঁদের ২৫.১ শতাংশ শেয়ার থাকবে।

এই বিষয়ে ভিস্তারার CEO বিনোদ কান্নান জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার সঙ্গে ভিস্তারার একীভূতকরণটি যাত্রীদের আরও উন্নতমানের ভ্রমণ অভিজ্ঞতা দেবে। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারা থেকে ক্রস-ফাংশনাল টিমগুলি বহুমাস ধরে বিমান, ফ্লাইং ক্রু, গ্রাউন্ড-ভিত্তিক সহকর্মীরা যতটা সম্ভব নির্বিঘ্নে নতুন এয়ার ইন্ডিয়াতে স্থানান্তর করার কাজ করছে। এদিকে এয়ার ইন্ডিয়া এয়ারলাইনে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিদেশী সরাসরি বিনিয়োগের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনকে স্বাগত জানিয়েছে।এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যা ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়ার মধ্যে একীভূতকরণ প্রক্রিয়া এবং এয়ার ইন্ডিয়া গ্রুপের বিস্তৃত রূপান্তরকে সহজতর করবে।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!