আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুনিয়াদপুরে পঞ্চম শ্রেণীর নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার ঘটনায় তুমুল জনরোষ

নিজস্ব প্রতিনিধি,বালুরঘাট ও ঝাড়গ্রাম: পঞ্চম শ্রেণীর নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার ঘটনায় জনরোষ আছড়ে পড়ল বুনিয়াদপুরে। বেপরোয়া ভাঙচুর করা হল অভিযুক্তের বাড়িঘর। শুক্রবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে রীতিমতো থমথমে পরিস্থিতি বংশীহারির সিংহদহ এলাকায়। যদিও ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। এদিকে এই ঘটনার মুল অভিযুক্ত প্রিয়নাথ রাজবংশীকে শুক্রবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে(Gangarampur Court) পেশ করে বংশীহারি থানার(Banshihari P.S.) পুলিশ।

প্রসঙ্গত, বুধবার রাতে রোজকার মতো ছোট্ট মেয়েকে ঘরে পড়তে বসিয়ে রেখে বাইরে ঘুমোচ্ছিলেন ওই নাবালিকার মা। এরপর ওই নাবালিকা ঘুমিয়ে পড়তেই ঘরে ঢুকে পড়ে অভিযুক্ত যুবক প্রিয়নাথ। ঘুমিয়ে থাকা অবস্থাতেই তার গলায় জুতোর ফিতে পেচিয়ে দিয়ে তাকে ধর্ষণ করে ওই অভিযুক্ত যুবক। এরপর আচমকা ঘুম ভাঙতেই ঘরে ঢুকে রক্তাক্ত মেয়েকে দেখে কিছুটা হতবম্ভ হয়ে পড়েন ওই আদিবাসী মহিলা। তড়িঘড়ি তাকে প্রথমে রসিদপুর গ্রামীন হাসপাতাল এবং তারপর নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে(Gangarampur Hospital)। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ওই নাবালিকা। এদিকে এই ঘটনা ছড়িয়ে পড়তেই তুমুল উত্তেজিত হয়ে ওঠে সিংহদহ এলাকার বাসিন্দারা। চড়াও হন অভিযুক্ত যুবকের বাড়িতে। চালানো হয় বেপরোয়া ভাঙচুর। যাকে ঘিরেই তুমুল উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। যদিও ঘটনার পর থেকেই বাড়ি ছেড়ে পলাতক রয়েছে অভিযুক্তের বাড়ির লোকেরা ।

অন্যদিকে, পাচার হওয়ার আগেই গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ঝাড়গ্রাম জিআরপি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬ কেজি ২৫৫ গ্রাম গাঁজা। হাওড়া গামী সম্বলেশ্বরী ১৮০০৬ ট্রেনে তল্লাশি চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে ঝাড়গ্রাম জিআরপি।ধৃত যুবকের নাম মহম্মদ ভাকিল আহমেদ (৩০)। উত্তরপ্রদেশের এলাহাবাদ জেলার বাসিন্দা।ধৃত যুবককে জিআরপি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর চক্র কতদূর পর্যন্ত। তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে শুক্রবার ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয় ।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ