উ‍ৎসবের মরসুমেই নয়া স্মার্টফোন নিয়ে আসছে OnePlus

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই উ‍ৎসবের মরসুম। আর উ‍ৎসবের মরসুমে স্মার্টফোন বাজারে নতুন মোবাইল নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সংস্থা। সেই তালিকায় এবার নাম লেখাল OnePlus। জানা গিয়েছে, বছরের শেষ নাগাদ তারা বাজারে তিনটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনগুলির মধ্যে রয়েছে OnePlus 13, OnePlus Ace 5 এবং OnePlus Ace 5 Pro। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Ace 5 সিরিজের ফোনগুলি নভেম্বর মাসে লঞ্চ হবে এবং এটি Redmi K80 সিরিজের সঙ্গে জোর টক্কর দেবে। তবে এই ফোনগুলি নভেম্বরের প্রথম দিকে না শেষের দিকে লঞ্চ হবে, তা এখনও স্পষ্ট নয়।

কবে আসবে OnePlus 13?

এদিকে, OnePlus 13 নিয়ে আগ্রহ তুঙ্গে। Ace 5 সিরিজের আগেই এই স্মার্টফোনটি বাজারে আসবে বলে জানা যাচ্ছে। এক নামী টিপস্টার Digital Chat Station-এর সূত্রে পাওয়া একটি তথ্য অনুযায়ী, এই ফোনটি চিনে ১১ নভেম্বর শপিং ফেস্টিভ্যালের আগেই বাজারে আসতে পারে। রিপোর্টে বলা হয়েছে, OnePlus 13 অক্টোবরের শেষ নাগাদ বা নভেম্বরের শুরুতে লঞ্চ হতে পারে।

OnePlus 13: সম্ভাব্য স্পেসিফিকেশন

OnePlus 13 -র সম্ভাব্য স্পেসিফিকেশন নিয়েও কৌতুহল বাড়ছে স্মার্টফোন প্রেমীদের মধ্যে। জানা যাচ্ছে, এই ফোনে থাকবে 6.8 ইঞ্চি OLED LTPO ডিসপ্লে, যার micro-quad-curved ডিজাইন, 2K Resolution (3168 x 1440 pixels), এবং 120 Hz রিফ্রেশ রেট। ফোনটিতে Android 15 ভিত্তিক ColorOS 15 থাকবে।

সেলফি ক্যামেরা হিসাবে OnePlus 13-এ থাকবে 32 megapixel ক্যামেরা। পিছনের ক্যামেরা সেটআপে থাকবে OIS সমৃদ্ধ 50 megapixel Sony LYT-808 প্রাইমারি ক্যামেরা, 50 megapixel Ultra wide lense, এবং 50 megapixel পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা যা 3X Optical Zoom সাপোর্ট করবে।

ফোনটির ভিতরে থাকবে Snapdragon 8 Gen 4 চিপসেট। এতে 24 GB পর্যন্ত LPDDR5x RAM, 1 TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ এবং 6000 mAh ব্যাটারি থাকবে যা 100 watt তারযুক্ত এবং 50 watt তারহীন চার্জিং সাপোর্ট করবে। নতুন ডিজাইনের সাথে এই ফোনে IP68/69 Rated চেসিসের সুবিধাও পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

OnePlus 13 নিয়ে এত চমকপ্রদ তথ্যের পর, এখন শুধু অপেক্ষা কবে এই ফোনটি বাজারে আসবে এবং কেমন সাড়া ফেলে তা দেখার।

আগামী সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা

উত্তরপ্রদেশে এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য পুলিশের

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অনলাইন শপিংয়ের অভ্যাস রয়েছে? জেনে নিন এই ৭ সহজ টিপস

ভারতে আসছে iQOO16, থাকবে দ্রুতগতির Snapdragon 8 প্রসেসর

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন