বড় সাফল্য বাংলার! ১০ কোটি মানুষ পেলেন করোনার টিকা

করোনার টিকাকরণে বড়সড় সাফল্য পেল বাংলা। মোট ১০ কোটি ব্যক্তিকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে কোউইন মারফত জানা গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার টিকাকরণে বড়সড় সাফল্য পেল বাংলা। মোট ১০ কোটি ব্যক্তিকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে কোউইন মারফত জানা গিয়েছে। করোনার সঙ্গে লড়াইয়ে টিকাই যখন মোক্ষম অস্ত্র, তখন দেশের অন্যান্য বড় রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে টিকা দেওয়ার হার ইতিবাচক। যদিও কেন্দ্রের তরফে বারবার রাজ্যে টিকা পাঠানো নিয়ে গড়িমসি করা হয়েছে তাও সচেতনতা প্রচারের মাধ্যমে ও জনসংযোগের নিরিখে করোনার টিকা দ্রুত সকলকে দিতে সক্ষম হয়েছে রাজ্য সরকার। তাই এই নতুন মুকুট উঠে এল রাজ্যের মাথায়।

১০ কোটি টিকা প্রাপকদের মধ্যে রাজ্যে করোনার টিকার প্রথম ডোজ পেয়েছেন সাড়ে ৩ কোটির কিছু বেশি মানুষ। এটাও অন্যান্য রাজ্যের তুলনায় রেকর্ড বলাই যায়। কোউইন অ্যাপের মাধ্যমে সন্ধান পাওয়ার পর, রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ১০ কোটি ডোজ টিকা পেয়েছেন ১৮ বছর ও তার ঊর্ধ্বের নাগরিকরা। এদের মধ্যে নবতিপর যেমন রয়েছেন, তেমনই রয়েছেন স্বাস্থ্যকর্মী করোনা যোদ্ধা-পুলিশ এমনকী, সদ্য সাবালক হওয়া কিশোর-কিশোরীও। তবে চিন্তার কারণ অন্য রয়েছে স্বাস্থ্য দফতরের। এই বিশাল পরিমাণ টিকা প্রাপকদের মধ্যে অনেকেই আবার ভিন রাজ্যের বাসিন্দা। যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই ও দ্বিতীয় ডোজ এখনও নেননি। অনেকে আবার নম্বর বদলে দিয়েছেন ও বেপাত্তা, কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। সেই সংখ্যা বাদ দিলে মোট সাড়ে সাত কোটি মানুষ পেয়েছেন রাজ্যে করোনার প্রতিষেধক।

সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় দেড় হাজার কেন্দ্রে কোভিড টিকা দেওয়া হয় বাংলায়। এর মধ্যে আরও একটি নতুন টিকা সরকারিভাবে রাজ্যে আসতে চলেছে বলে স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর পাওয়া গিয়েছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে