দুই মেদিনীপুরের সংযোগকারী কাঠের সেতু বাঁচাতে এগিয়ে এলেন এলাকাবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর: দুই মেদিনীপুরের সংযোগ কাঠের সেতুবাঁচানোর আপ্রাণ চেষ্টা । ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে(Daspur) ধর্মাতে। এই সেতু এলাকাবাসীরা নিজেরা চাঁদা তুলে সেতু তৈরি করেছে প্রশাসনে একাধিকবার দ্বারস্থ হয়েও কোন সুরাহা হয়নি। এই সেতুর উপর দিয়ে ঘাটাল এবং পাঁশকুড়া যেতে হয় এলাকাবাসীদের। এদিকে এই সেতুর অপর প্রান্তে পূর্ব মেদিনীপুরের সাহালাজপুর। অপর প্রান্তে পশ্চিম মেদিনীপুরের ধর্মা(Dharma)। এই সেতুর উপর দিয়েই ৬ টি গ্রামের মানুষ যাতায়াত করে থাকে । প্রশাসনে একাধিক বার আবেদন করে কোন সুরাহা হয় নি।

অবশেষে নিজেরা উদ্যোগ নিয়ে পানা সরানোর কাজ শুরু করেছেন এলাকাবাসীরা। অন্যদিকে,লরির ধাক্কায় মৃত্যু ঘিরে উত্তেজনা। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। এলাকাবাসীর দাবি ,দীর্ঘদিন ধরে এই দুর্ঘটনাস্থল এলাকায় একটি বাম্পার ও ট্রাফিক পুলিশের দাবি করেছেন তারা।কিন্তু প্রশাসন এই বিষয়ে কোনো গুরুত্বই দেয়নি বলে অভিযোগ। দীর্ঘক্ষন রাজ্য সড়ক অবরোধের জেরে দেখা দেয় তীব্র যানজট। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার(Chandrakona P.S.) রামজীবনপুর ফাঁড়ির চেক পোস্ট সংলগ্ন এলাকায় চন্দ্রকোনা থেকে আরামবাগগামী রাজ্য সড়কের(State High Way) ওপর ।

মৃত যুবকের নাম শামীম আক্তার (২২)বাড়ি চন্দ্রকোনার কালাপাট গ্রাম(Kalapat Village)। বিক্ষোভকারীদের দাবি, আটক করতে হবে, ঘাতক গাড়ি ও তার চালককে।এমনকি মৃত যুবকের পরিবারকে ক্ষতিপূরণও দিতে হবে। এমনই দাবি তুলে মৃতদেহ রাজ্য সড়কে ফেলে চলে বিক্ষোভ। যদিও চন্দ্রকোনা পুলিশ সূত্রে খবর ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি