বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে চাকরির প্রস্তাব দিল মমতার  সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: বার বার বাংলার প্রতিভাবান ক্রীড়াবিদদের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফল ক্রীড়াবিদদের আর্থিক সাহায্যের পাশাপাশি সরকারি চাকরি দিয়ে পাশে দাঁড়িয়েছেন। এবারেও তার ব্যতিক্রম হল না। মহিলাদের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য তথা রিচা ঘোষকেও চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। স্বয়ং  বিশ্বকাপজয়ী ক্রিকেটারের বাবা মানবেন্দ্র ঘোষই ওই কথা জানিয়েছেন। যদিও কোন দফতরে এবং কোন পদে চাকরি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে তা খোলসা করেননি তিনি। মেয়ে শহরে ফিরলেই এ বিষয়ে তার সঙ্গে কথা বলে পরে চাকরির পুঙখানুপুঙ্খ তথ্য প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন তিনি।

 দীর্ঘ ৪২ বছরের খরা কাটিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। গত রবিবার (২ নভেম্বর) নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়াদের দুরমুশ করেছিলেন হরমনপ্রীত কাউররা।   সদ্য সমাপ্ত মহিলা বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা এসেছে বাংলার মেয়ে রিচা ঘোষের  ব্যাট থেকে। মোট ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর ধারে কাছেও নেই কোনও ভারতীয় ক্রিকেটার। সেমিফাইনাল ও ফাইনালে দ্রুত রান করে দলকে ভাল জাগায় পৌঁছে দিয়েছেন। দেশকে বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখলেও তা নিয়ে গর্ব করতে চান না রিচা। তাঁর কথায়, ‘আমরাও যে পারি তা প্রমাণ করে দিয়েছি’। বিশ্বকাপ জয়ের পরেও পূর্ব নির্ধারিত কর্মসূচির চাপে নিজের শহরে ফিরতে পারেননি ভারতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড়। যদিও আগামিকাল শুক্রবার (৭ নভেম্বর) শিলিগুড়িতে পা রাখার কথা রয়েছে বাংলার মেয়ের।

বিশ্বকাপে বিশেষ অবদান রাখার জন্য আগামী শনিবার (৮ নভেম্বর) রিচাকে সংবর্ধিত করবে সিএবি। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীর। ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটারকে সোনার ব্যাট ও বল উপহার দেওয়া হবে। সেখানে সইও থাকবে সৌরভ ও ঝুলনের। শিলিগুড়িতেও রিচাকে সংবর্ধনা দেওয়া হবে। বৃহস্পতিবার বিশ্বকাপজয়ী ক্রিকেটারের বাবা মানবেন্দ্র ঘোষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘রিচাকে চাকরির প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার মেয়ে শহরে ফেরার পরে এ বিষয়ে ওর সঙ্গে আলোচনা হবে। যদি রাজি হয়, তখন জানানো হবে কী চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে।’

 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল