সরকারি স্কুলে প্রার্থনা সভায় গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে সমস্ত সরকারি স্কুলের সকালের প্রার্থনায় গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সরকারি ও সরকার অনুমোদিত সমস্ত স্কুলের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথের এই গানটি ২০২৩সালে রাজ্য সংগীত হিসেবে নির্ধারণ করা হয়। বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব পাস করা হয়। যদিও এর আগে থেকে একে কেন্দ্র করে নানা বিতর্ক তৈরি হয়েছে। প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) বাঙালির প্রাণ ,বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা অংশটি বদলে বাংলার পণ ,বাংলার আশা বাংলার কাজ বাংলার ভাষা করে দেন ।চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যের মুখ্য সচিব এক নির্দেশিকা জারি করে জানান, রাজ্যসঙ্গীত হিসেবে গাওয়া হবে নির্দিষ্ট এই অংশটি- বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক এ ভগবান।

বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক এ ভগবান। রাজ্য সংগীতটি সম্পূর্ণ হতে হবে এক মিনিটের মধ্যে। বৃহস্পতিবার নির্দেশিকায় সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের সকালের স্কুল শুরুর আগে প্রার্থনায় এই রাজ্য সংগীত গাওয়ার কথা বলা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সেক্রেটারি সুব্রত ঘোষ জানিয়েছেন, এবার থেকে এই স্কুলগুলিতে প্রার্থনাতে এই রাজ্য সংগীত বাধ্যতামূলক করা হল। সরকারি নির্দেশিকা জারি করে রাজ্য সংগীতকে প্রার্থনা সংগীত করে তোলায় ফের বিতর্ক তৈরি হয়েছে।

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাঙালির ভাবাবেগ জাগ্রত করার প্রক্রিয়া জারি বলে মনে করছেন রাজনৈতিক মহলের কেউ কেউ। তবে বঙ্গভঙ্গ বিরোধী এই গানে যে আবেগ তা উপেক্ষা করতে পারছেন না কেউই। ভারতের বহু রাজ্যের রাজ্য সংগীত রয়েছে। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন এমন কোন গান ছিল না। সর্বপ্রথম ‘বন্দে উৎকল জননী’ ওড়িশায় রাজ্য সংগীত গৃহীত হয়েছিল ১৯৩৬ সালে। ১৯৫৬ সালে অন্ধ্রপ্রদেশের রাজ্যসঙ্গীত হিসেবে গৃহীত হয় ‘মা তেলেগু থালিকি’ । অসম , উত্তরাখণ্ড, গুজরাত ,মধ্যপ্রদেশ , বিহার, কর্ণাটক থেকে শুরু করে ছত্রিশগড়, তেলেঙ্গানাতেও রাজ্য সংগীত রয়েছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়