অন্ধ্রে প্রবল বৃষ্টি, নিহত ১০, ব্যাহত জনজীবন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অন্ধ্রপ্রদেশে চলছে  লাগাতার ভারী বৃষ্টি। আর প্লাবিত হয়ে গিয়েছে একাধিক এলাকা।  ভারী বৃষ্টিপাতের ফলে রবিবার বেশ কয়েকটি আবাসিক এলাকা  জলমগ্ন হয়ে গিয়েছে। ব্যাহত হয়েছে জনজীবন। আর এই ভারী বৃষ্টির জেরেই এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১০ জন।

প্রশাসনের তরফে জানান হয়েছে, বিজয়ওয়াড়ার মোঘলরাজপুরমে ভূমিধসে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন। রবিবার বৃষ্টি কমলেও বেশ কিছু আবাসিক  এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। বিজয়ওয়াড়া, অমরাবতী, মঙ্গলগিরি, গুন্টুর, এলুরু এবং অন্যান্য জায়গার বেশ কয়েকটি এলাকার রাস্তা জলের তলায়। ব্যাহত হচ্ছে যানচলাচল। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন,’ এই বৃষ্টির জেরে চিন্তায় তাদের রাতের ঘুম উড়েছে। বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে। আর তাতেই হারাতে হয়েছে মূল্যবান জিনিসপত্র।‘

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বিজয়ওয়াড়ায় । শনিবার সেখানে প্রায় ২৭৮.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রবিবার ভোরে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি কলিঙ্গপত্তনম অতিক্রম করেছে। এরজেরে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এলুরু, কৃষ্ণা, এনটিআর, বাপতলা, পালনাড়ু এবং কুর্নুল জেলাতে। অন্যদিকে রবিবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছেন পুর প্রশাসন মন্ত্রী পি নারায়ণ, বিজয়ওয়াড়ার সাংসদ কেসনেনি চিন্নি এবং স্থানীয় বিধায়ক গাড্ডে রামমোহন রাও।  

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের