জানেন কি ধনের দেবতা কুবেরকে কোন শিক্ষা দিয়েছিল গণেশ ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ৭ সেপ্টেম্বর বিশ্বের বিভিন্ন প্রান্তে পালিত হবে গণেশ চতুর্থী। ভারতে গণেশ পুজো অন্যতম প্রধান উত্‍সব হিসেবে গণ্য করা হয়। গণেশ হল অগ্রপূজ্য, অর্থাৎ সব দেবতার আগে তাঁর আরাধনা করা হয়ে থাকে।তেমনই বুদ্ধি,জ্ঞান, বিবেক ও সম্পদের দেবতা বলা হয়ে থাকে গণেশকে। মনে করা হয় দশদিন কৈলাস ছেড়ে পৃথিবীতে নেমে আসে সিদ্ধিদাতা। হিন্দু পুরাণে অবশ্য গণেশকে নিয়ে নানা গল্প প্রচলিত আছে। এরকমই একটা কাহিনী হল যক্ষের রাজা কুবেরকে (সম্পদের দেবতা) শিক্ষা দেওয়ার ঘটনা। একসময় কুবেরকে তাঁর অহংকারের জন্য শিক্ষা দিয়েছিল ভগবান গণেশ। জেনে নিন সেই কাহিনী।

যক্ষের রাজা কুবের হল সম্পদের দেবতা।তবে কুবের হল মহাদেবের ভক্ত। বলা হয় কুবের সবসময় গয়না পরে থাকেন। কেননা তাঁর শরীর ঢাকতে গয়না পরেন তিনি।একবার কুবের মহাদেব শিবকে গয়না পরার জন্য জোর করেন। কেননা তিনি ভেবেছিলেন তাঁর কাছে অফুরন্ত ধনসম্পদ রয়েছে, যা শিবকে দেখাতে হবে। এর জন্য শিবকে গয়নাগাটি পরতে দিতে হবে। তাই তিনি মহাদেবকে জোর করতে থাকেন। কিন্তু মহাদেব কুবেরের ছল বুঝতে পেরেছিলেন। মুচকি হেসে মহাদেব এই প্রস্তাব প্রতাখ্যান করেন।

পাল্টা শিব কুবেরকে জানায়, ‘তাঁর একমাত্র প্রসাধন ছাই। অন্য কোনও কিছু তাঁর প্রয়োজন নেই।’ তবুও বারবার জোর করতে থাকলে, মহাদেব জানান, ‘তোমার যদি সত্যিই আমার জন্য কিছু করতে ইচ্ছে করে তবে আমার পুত্র গণেশকে তোমার বাড়ি নিয়ে গিয়ে খাওয়াও।’

এই কথা শুনে চমকে যান কুবের।মনে মনে ভাবলেন, ‘এ আর এমন কী ব্যাপার। গণেশকে সামান্য খাওয়ানোটা বড় ব্যাপার নয়।’ তিনি শিবের কথায় রাজী হয়ে গেলেন। কুবের তখন গণেশকে তাঁর বিলাসবহুল প্রাসাদে নিয়ে গেলেন। গণেশের সামনে থালা ভর্তি নানারকমের খাবার নিয়ে এলেন। কিন্তু গণেশে সেই যে খাওয়া শুরু করলেন, থামার আর লক্ষণই নেই….। এই দেখে চিন্তিত হয়ে পড়লেন কুবের। তিনি গণেশকে অনুরোধ করলেন খাওয়া থামানোর জন্য। গণেশ বললেন, ‘আরও খাবার নিয়ে আসতে। তাঁর কিছু হবে না। তাঁর যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ পর্যন্ত খাওয়া ছেড়ে উঠবেন না।’

এই ভাবে খেতে খেতে কুবেরের সমস্ত খাদ্য ফুরিয়ে গেল, এমনকি সমস্ত সম্পদ নিঃশেষ হয়ে গেল। তবু গণেশের পেট ভরলো না।এটা দেখে গণেশের পায়ে লুটিয়ে পড়লেন কুবের। নিজের অহংকারের জন্য ক্ষমা চাইলেন তিনি।

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি