প্রতিবাদের ঝড়ে শুনশান কুমারটুলি!

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজোর ঘন্টা বাজতে আর বেশি বাকি নেই। এরমধ্যেই  প্রতিমা তৈরির তোড়জোড় শুরু হয়ে গেছে কুমারটুলিতে।কুমারটুলির সঙ্গে জড়িয়ে রয়েছে ঐতিহ্য।পুজোর গন্ধে মাতোয়ারা হয়ে থাকে কুমারটুলি।দর্শকদের আনাগোনা লেগেই থাকে বিশেষ করে পুজোর আগে।মৃৎশিল্পী ও তাঁদের কারিগরেরা মন দিয়ে নিপুন হাতে ফুটিয়ে তোলে প্রতিমার কারুকার্য।পুজোর আগেই কুমারটুলি পরিণত হয় উৎসবে।সরু গলিতে ভিড় ঠেলার জায়গা হয় না। তবে এবার যেন অন্য দৃশ্য দেখা গেল কুমারটুলিতে। খাঁ খাঁ করছে সারা পাড়া।

সামনেই রয়েছে গণেশ চতুর্থী ও বিশ্বকর্মা পুজো। তার আগে কুমারটুলির স্টুডিয়োগুলিতে গণেশ ও দুর্গার সহাবস্থান দেখা গেলেও ভিড়ের দেখা নেই। কেননা আরজি কর-কাণ্ডের পর থেকেই প্রতিবাদের জোয়ারে ভাসছে শহর। পুজো এগিয়ে এলেও মন নেই কারোর। সকলের কন্ঠে একটাই কথা ‘বিচার চাই’

শহর জুড়ে চারিদিকে প্রতিবাদের ঢল। এই প্রতিবাদে পাশে রয়েছে কুমোরটুলিও। তাই এবার এখানে ক্যামেরা হাতে কাউকেই দেখা যাচ্ছে না। বেশ কিছু দিন ধরে শুনশান থাকছে কুমোরপাড়া। সকলেই প্রতিবাদে ব্যস্ত। এমতাবস্থায় জনশূন্য হয়ে পড়েছে কুমারটুলি।

তবে শিল্পীদের ধাক্কা খেতে হচ্ছে এমতাবস্থায়। কেননা সেরকমভাবে বায়না আসছে না। শিল্পীদের কথায়, চলতি বছর রথের সময়ে ভাল বায়না আসায় বেশ খোশমেজাজে ছিলেন তাঁরা। কিন্তু অগস্টের প্রথম দিকে আর জি কর কান্ডের পর বিচারের দাবিতে উত্তাল গোটা শহর।

লোকের আনাগোনা কমেছে কুমারটুলিতে। প্রতিমার সাজ শিল্পের সঙ্গে যুক্ত গৌতম দাস জানাচ্ছেন, ‘‘তিন সপ্তাহ ধরে কুমারটুলি প্রায় ফাঁকা। কাজ কিন্তু থেমে নেই। কিন্তু কাজ হলেও মানুষের মধ্যে পুজো নিয়ে উৎসাহ দেখা যাচ্ছে না। কয়েক সপ্তাহে তেমন বায়নাও আসেনি। শুধু তাই নয়, ‘১৫ অগস্ট বা জন্মাষ্টমীর সময়ে কোনও নতুন বায়না হয় নি পর্যন্ত।’

কুমারটুলি মৃৎশিল্পী সাংস্কৃতিক সমিতির সম্পাদক রণজিৎ সরকার জানাচ্ছেন, ‘আগে অনেকেই কুমারটুলিতে এসে টুকটাক জিনিস কিনে নিয়ে যেত। পুজোর উপহার হিসাবে সেই সব হাতের কাজের চাহিদা বেশ ভালই থাকে প্রতি বছর। কিন্তু এবার সেই সব বিক্রিবাটা নেই। বন্ধ হয়ে গেছে।’ 

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চস্য হাওড

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র বারাসত হাসপাতাল চত্বর

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের