Loading live market data...
Loading active stocks...
Connecting...

বোঁদের লাড্ডুতে তুষ্ট গণেশ! জেনে নিন তৈরির সহজ পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে আর ৩ দিন। এরপরই মহাসমারোহে পালিত হবে গণেশ চতুর্থী উৎসব। মনে করা হয় দশদিন কৈলাস ছেড়ে পৃথিবীর বুকে কষ্ট নাশ করতে নেমে আসেন বিঘ্নহর্তা। এইসময় সিদ্ধিদাতাকে তাঁর প্রিয় সব পদই নিবেদন করে ভক্তরা। আপনি কী জানেন গণেশের অন্যতম প্রিয় খাবার কী ?  তা হল বোঁদের লাড্ডু। মিষ্টান্নতেই তুষ্ট হন বিঘ্নহর্তা। তাই বোঁদের লাড্ডু বানিয়ে নিবেদন করুন গণেশ চতুর্থীতে।

উপকরণ : খোওয়া বা মেওয়া ১ কাপ, বেসন ২ কাপ, সামান্য খাবার সোডা, ময়দা হাফ কাপের একটু বেশি, ছোট এলাচ, কিশমিশ ও কাজু ২ চামচ, জায়ফল গুঁড়ো হাফ চামচ, চিনি, লাল ও হলুদ খাবারের রঙ কয়েক ফোঁটা ও তেল

প্রণালী : প্রথমে রস তৈরি করে নিতে হবে। এর জন্য একটি কড়াইতে পরিমান মতো চিনি ও ৩-৪ কাপ জল নিয়ে সেটিকে গরম করে নিন। এরপর যখন জল ফুটতে শুরু করবে তখন আঁচটা কমিয়ে দিয়ে আরও ২-৩ মিনিট ফোটাতে থাকুন । এরপর এক চামচ রস ঠান্ডা করে দেখুন সেটি গাঢ় হয়েছে কিনা। যদি না হয় তাহলে আরও কিছুটা ফুটিয়ে নিতে হবে। তবে এটা খেয়াল রাখা প্রয়োজন যে রস যেন খুব বেশি মোটা না হয়ে যায়।

অন্য দিকে একটি পাত্রে ময়দা, বেকিং সোডা ও বেসন নিয়ে তারমধ্যে অল্প অল্প করে জল দিয়ে সেটি মিশিয়ে ফেলুন। খেয়াল রাখতে হবে মিশ্রণটি যেন থকথকে হয়, অর্থাৎ খুব গাঢ় বা খুব পাতলা যেন না হয়ে যায়।

এরপর মিশ্রণটি ২ ভাগে ভাগ করে একটিতে সামান্য হলুদ অপরটিতে লাল রঙ মেশান।এবার অপর একটি কড়াইতে পরিমান মতো তেল নিয়ে গরম করুন।এরপর ছোট ছোট ছিদ্র যুক্ত হাতা দিয়ে ওই মিশ্রণটি তেলের মধ্যে দিতে থাকুন, তাহলে বোঁদে তৈরি হয়ে যাবে।

বোঁদেগুলি ভাজা হয়ে গেলে তুলে নিন এবং আগে থেকে তৈরি করে রাখা চিনির রসে কমপক্ষে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন।  বোঁদেগুলি রসে ভাল করে ভিজে গেলে সেগুলি তুলে অন্য একটি পাত্রে রেখে মেওয়া, জায়ফল গুঁড়ো ও ছোট এলাচ মেশান। সঙ্গে দিন ড্রাইফ্রুটস গুলো। এবার হাতে সামান্য ঘি নিয়ে ছোট ছোট বলের মতো পাকিয়ে ফেলুন। তাহলেই রেডি বোঁদের লাড্ডু।

‘আমদানি করা পণ্যের ব্যবহার কমান, অনলাইন ক্লাস ফিরুক স্কুল-কলেজে,’ দেশবাসীকে বার্তা মোদির

অতিরিক্ত ফাইবারও হতে পারে ক্ষতিকর! নতুন ডায়েট ট্রেন্ড নিয়ে সতর্ক করছে চিকিৎসকমহল

‘রাজা শিবাজী’-র শুটিংয়ের সময় দিশার গলা টিপে ধরেছিলেন সঞ্জয় দত্ত, তারপর…

যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে