আরজি কর-কাণ্ডের প্রতিবাদ চাইছে সমাজের সর্বস্তরের মানুষ: স্বস্তিকা

আরজি কর কাণ্ডের পর এই আন্দোলন সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। গত রবিবার নাগরিক মিছিলে যোগ দিয়ে সুর চড়িয়েছিলেন স্বস্তিকা। মিছিল শেষে রাতভর ধর্মতলায় ধরনাতেও বসেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে দফায় দফায় প্রতিবাদী মিছিলে সামিল হচ্ছেন রাজ্যের জুনিয়র ডাক্তার থেকে সমস্ত পেশার মানুষরা। তরুণী চিকিৎসক খুনের বিচারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন সেলিব্রিটিরাও। টলিউডের একঝাঁক তারকা প্রতিনিয়ত মেয়েটির বিচার চাইতে রাস্তায় নামছেন। সাধারণ মানুষের সঙ্গে পা মিলিয়ে আওয়াজ তুলছেন। গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হলে তরুণী চিকিৎসককে ধর্ষণ-নৃশংসভাবে হত্যার পর থেকে রাজ্যে আন্দোলন শুরু হয়েছে। রবিবার থেকেই প্রতিবাদী মিছিলে শামিল হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এতদিন তিনি সোশ্যাল মিডিয়াতেই প্রতিবাদ বার্তা দিয়ে এসেছেন, কিন্তু এখন প্রতিবাদীদের সঙ্গে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন স্বস্তিকাও।

গত রবিবার রীতিমতো রাস্তায় বসে প্রতিবাদ করেছেন অভিনেত্রী। রাত এক করে শহরের বিভিন্ন প্রান্তের আন্দোলনে থাকছেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, নিত্যদিন পথেঘাটে নারী নিরাপত্তার ব্যবস্থা করতে হবে প্রশাসনের। সোম-মঙ্গলের পর বুধবারও প্রতিবাদে রাস্তায় নেমেছেন স্বস্তিকা। যদিও আজ গোটা বঙ্গে জুনিয়র চিকিৎসকদের ডাকে রাত ৯ থেকে ১০ টা ইলেকট্রিক বন্ধ থাকবে। আর নীরব প্রতিবাদে মানব বন্ধন গঠন করতে হবে। যাই হোক, আজ দুপুরে এসএসকেএম হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেখান থেকে জানালেন, আরজি কর কাণ্ডের পর এই আন্দোলন সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। গত রবিবার নাগরিক মিছিলে যোগ দিয়ে সুর চড়িয়েছিলেন স্বস্তিকা। মিছিল শেষে রাতভর ধর্মতলায় ধরনাতেও বসেছিলেন। মঙ্গলবার রাতে ভূপেন্দ্রনাথ বসু অ্যাভিনিউয়ে বামফ্রন্টের ডাকা ধরনামঞ্চেও অনেক রাত পর্যন্ত প্রতিবাদে ছিলেন অভিনেত্রী। তার মুখে একটাই কথা, আরজি কর-কাণ্ডের বিচার চাই এবং মেয়েদের নিরাপত্তা।

বুধবার বিকেলে এসএসকেএম হাসপাতালে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে অভিনেত্রী তাঁর বাড়ির দুই পরিচারিকার কথা তুলে বলেন, অনেকের ধারণা বাড়ির পরিচারিকারা সাধারণত কোনও কিছু সম্পর্কে ততটা অবগত নন। ওঁদের হয়তো ব্যক্তিগত মতামত নেই। কিন্তু অভিনেত্রীর বাড়ির দুই দিদি কিন্তু শান্তিতে রাতে ঘুমোতে পারছেন না। ওদেরও মতামত যথেষ্ট বলিষ্ঠ। তাঁরাও এখন কোথাও বেরলে অভিনেত্রীকে জিজ্ঞেস করেন- তিনি কখন ফিরবেন বাড়ি। আজকাল তাঁরাও সেকথা জিজ্ঞেস করেন না। বরং প্রতিবাদী সত্ত্বার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। সমাজের সর্বস্তর থেকে এই আওয়াজ উঠেছে।

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হলান্ডদের টেক্কা দিলেন ভোজানিহা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?