ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: আমেরিকার হামলায় যখন বিপর্যস্ত তখনই তেহরানকে জোর ধাক্কা দিল মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বান্ধব’ ব্রিটেন। ইরানের অভিজাত যোদ্ধাবাহিনী ইসলামিক বিপ্লবী গার্ডকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠনের তকমা দিয়েছে। অর্থা‍ৎ ব্রিটেনে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ হবে আইআরজিসি। ফলে ব্রিটেনের মাটিতে বসে আইআরজিসিকে সমর্থন জানানো কিংবা আইআরজিসির কাজকর্মে অংশ নেওয়া অপরাধ হিসেবেই গণ্য হবে।

ইরানের হয়ে যুদ্ধে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলে ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সদস্যরা। ইজরায়েলের সঙ্গে যুদ্ধ কিংবা লেবাননের হিজবুল্লাহের হয়ে লড়াই-সব ক্ষেত্রেই বিশেষ ভূমিকা রেখে চলেছে দুর্ধর্ষ যোদ্ধা বাহিনীর সদস্যরা। এমনকি গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও আমেরিকার হামলার যোগ্য জবাব দিতে কাতার, বাহরাইন, সৌদি আরব সহ একাধিক মধ্যপ্রাচ্যের দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসির যোদ্ধারা। এমনকি বিশ্বের জ্বালানি পরিবহণের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে গোটা দুনিয়াকে জ্বালানি সঙ্কটের দিকে ঠেলে দিয়েছে। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যেও চলতি মাসের শুরুর দিকে শর্ত ভেঙে হরমুজ প্রণালি হয়ে যাওয়া তিন বাণিজ্যিক জাহাজে হামলা চালায় আইআরজিসির সদস্যরা। তাতেই চটে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘সবক’ শেখাতে গত ৭ জুলাই থেকে ইরানে ফের হামলা চালাতে শুরু করে মার্কিন সেনা। মার্কিন প্রেসিডেন্টও জানিয়ে দেন, ‘তেহরানের সঙ্গে ওয়াশিংটনের যুদ্ধবিরতি শেষ হয়ে গিয়েছে।’

ইরান-আমেরিকা সঙ্ঘাত যখন তুঙ্গে ঠিক তখনই আইআরজিসিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করল ব্রিটেন। আজ সোমবার (১৩ জুলাই) সংসদে এক প্রশ্নের জবাবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, ‘ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করা হচ্ছে। আইআরজিসি ছাড়া আরও দুটি গোষ্ঠীকেও নিষিদ্ধ করা হচ্ছে। সেগুলি হল-ইসলামিক মুভমেন্ট অফ কম্প্যানিয়নস অফ দ্য রাইট (আইএমসিআর) এবং রাশিয়ার জিআরইউ (বিদেশী সামরিক গোয়েন্দা সংস্থা)-এর স্বেচ্ছাসেবক বাহিনী।’ তিনি এও জানিয়েছেন, ‘এখন থেকে ব্রিটেনের মাটিতে বসে আইআরজিসি-র প্রতি সমর্থন (ইতিবাচক মতামত প্রকাশ করা থেকে শুরু করে তাদের সহায়তা করা পর্যন্ত) এখন থেকে একটি অপরাধ হিসেবে গণ্য হবে, যার শাস্তি হিসেবে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।’

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক