চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একদিকে পুজোর অনুদান নিয়ে হাইকোর্টে মামলা, অন্যদিকে রাস্তায় সারাইয়ে নামছে পুরবোর্ড

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: পরিবর্তনের পর থেকে অর্থাৎ ২০১১ সাল থেকে রাজ্য সরকার(West Bengal State Government) দুর্গাপুজোয়(Durga Puja) ক্লাব ও পুজো কমিটিগুলিকে অনুদান(Grant) দেওয়ার রীতি চালু করে। প্রথম দিকে দেওয়া হতো ২৫ হাজার টাকা করে। কোভিডের জেরে লকডাউনের সময়ে সেই অনুদান ২০২১ সালে একধাক্কায় বেড়ে হয় ৫০ হাজার টাকা। সেই সময় থেকেই শুরু হয় মামলা করে এই অনুদান প্রদানের রাস্তা বন্ধ করে দেওয়ার কৌশল। যদিও আজ অবধি সেই প্রয়াস কোনও বছরই সফলতার মুখ দেখতে পারেনি। এই বছর রাজ্য সরকার পুজো কমিটি ও ক্লাবগুলিকে ৮৫ হাজার টাকা করে দিচ্ছে। আগামী বছর থেকে সেই অনুদান বেড়ে ১ লক্ষ টাকা করে হতে চলেছে। এই অবস্থায় যথারীতি কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) দায়ের হয়েছে মামলা। লক্ষ্য সেই অনুদান প্রদান কীভাবে বন্ধ করানো যায়। এবারের মামলায় রাজ্য সরকারকেও নোটিস পাঠানো হচ্ছে, মামলায় যুক্ত করার জন্য। এদিকে কলকাতা পুরনিগমও(KMC) কোমর বেঁধে নেমে পড়ছে রাস্তা সারাইয়ের জন্য। আপাতত শহরের বুকে প্রায় আড়াইশোটি জায়গায় রাস্তা সারাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন, আদালতের নিষেধ অমান্য করে নির্যাতিতার ছবি-নাম ব্যবহার, সিবিআই তদন্তের নির্দেশ

কলকাতা হাইকোর্টে দুর্গাপুজোর সরকারি অনুদান নিয়ে যে মামলা দায়ের করা হয়েছে, সেখানে বলা হয়েছে, দুর্গাপুজোয় ক্লাবগুলিকে মোটা টাকা অনুদান দেয় রাজ্য সরকার। প্রতি বছরই অনুদানের পরিমাণ বাড়ে। কিন্তু সেই অনুদানের সঠিকভাবে অডিট হয় না। মামলাকারীর এই বক্তব্য শুনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানম জানান, ‘অডিট হচ্ছে কী হচ্ছে না সেটা একমাত্র রাজ্য সরকারই বলতে পারবে। তাছাড়া আমরা শুনতে পাচ্ছি বেশ কিছু ক্লাব আর পুজো কমিটি নাকি অনুদান নিতে চাইছে না বা তা ফেরত দিতে চাইছে। সত্যিটা কী সেটা রাজ্যই বলতে পারবে। তাই রাজ্য সরকারকে এই মামলায় যুক্ত করা হচ্ছে এবং সেই কারণে নোটিস পাঠাবার নির্দেশ দেওয়া হচ্ছে।’ মামলাকারীরা এই মামলার দ্রুত শুনানি চেয়েছিলেন। যদিও বিচারপতি জানিয়ে দেন, রাজ্য সরকারকেও কিছুটা সময় দিতে হবে, নোটিসের উত্তর দেওয়ার জন্য। রাজ্য সরকার মামলায় যুক্ত হলেই দ্রুত শুনানি সম্ভব হবে। যদিও মামলার পরবর্তী শুনানি কবে তা এখনও জানা যায়নি। একই সঙ্গে বিচারপতি নির্দিষ্ট করে সময় বেঁধে দেননি, যে সময়ের মধ্যে রাজ্য সরকারকে নোটিসের জবাব দিতে হবে।

আরও পড়ুন, রাজ্যজুড়ে চালু হচ্ছে, ন্যায্য মূল্যের মাছের দোকান ‘সুফল বাংলা মৎস্য’

এদিকে পুজো যখন দরজায় কড়া নাড়ছে তখন কলকাতা পুরনিগম শহর জুড়ে একাধিক রাস্তার ২৬৪টি স্থানকে চিহ্নিত করে তা সারাইয়ের জন্য নামছে। আর কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে পুজোর যানজট। পুজোর সময় যা পৌঁছবে চরমে। এই অবস্থায় শহর সচল রাখতে বছরভর যান চলাচল ও বর্ষার জেরে শহরের একাধিক বেহাল রাস্তা সারাইয়ের কাজ শুরু করতে চলেছে কলকাতা পুরনিগম। ইতিমধ্যেই শহরের যে ২৬৪টি স্থানকে সারাইয়ের জন্য চিহ্নিতকরণ করা হয়েছে, সেই তালিকা কলকাতা পুলিশের তরফে আগেই কলকাতা পুরনিগমের হাতে তুলে দেওয়া হয়েছে। এ বার দুর্গাপুজো অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে তাই তোড়জোড় চলছে। প্রশাসন মনে করছে, এই মুহূর্তে শহরের রাস্তাঘাট মেরামতি সবচেয়ে জরুরি। না হলে পুজোর মুখে যানজটের অবস্থা আরও খারাপ হবে। তাই লালবাজার দ্রুত তালিকা পাঠিয়ে কলকাতা পুরনিগমকে রাস্তা সংস্কারের কাজ শুরু করতে বলেছে। তবে পুজোর আগে শহরে টানা বৃষ্টি হলে সারাই করা রাস্তাও আবার খারাপ হয়ে যাবে বলেই অনেকে মনে করছেন।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ