বিঘ্নহর্তাকে নিবেদন করুন এই ৫ ভোগ ! কেটে যাবে সব বাধা

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার (৭ সেপ্টেম্বর)পালিত হচ্ছে গণেশ উৎসব। আজ থেকেই শুরু হল ১০ দিন ব্যাপী গণেশ উৎসব। মনে করা হয় ভক্তদের ডাকে সাড়া দিতে দশদিন কৈলাস ছেড়ে ধরাধামে অবতীর্ণ হন গণেশ জি। এইসময় ভক্তরা বিঘ্নহর্তার পছন্দের পদ নিবেদন করে থাকে। জানেন কী হরেক রকম খাবার নয় ! বরং মিষ্টান্নতেই তুষ্ট পার্বতী পুত্র। জেনে নিন আজ গণেশ পুজোয় ভোগ হিসেবে কি নিবেদন করবেন সিদ্ধিদাতাকে।

মোদক : গণেশের প্রিয় মিষ্টান্নের তালিকায় সবার প্রথমে রয়েছে মোদক। আসলে এই নিয়ে বিভিন্ন কাহিনী রয়েছে। পুরাণ মতে, একবার পরশুরামের কুঠারের আঘাতে গণেশের একটি দাঁত ভেঙে যায়। সেই সময় অন্য কোনও খাবার তিনি খেতে পারছিলেন না। তখন মা পার্বতী তাঁর জন্য নরম পাকের মোদক বানিয়ে দেন। কিছুদিনের মধ্যেই তাঁর দাঁতের যন্ত্রণা ঠিক হয়ে যায়। সেই থেকে তাঁর প্রিয় খাবার হল মোদক।

ক্ষীর/পায়েস : গণেশর অন্যতম প্রিয় খাবার হল ক্ষীর ও পায়েস। নারকেল দিয়ে ক্ষীর অথবা পায়েস বানিয়ে গণেশকে নিবেদন করতে পারেন। মনে করা হয়,এতে আর্থিক সংকট দূর হয়।

নারকেল : হিন্দুধর্ম মতে নারকেল গাছ হল কল্পবৃক্ষ। এই গাছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের বাস বলে মনে করা হয়। গণেশ পুজোয় তাই নারকেল নিবেদন করুন। এতে মনের ইচ্ছে পূরণ হয় বলে মনে করা হয়।

কলা : গণেশকে কলা নিবেদন করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে। শোনা যায়, গণেশ কলা খেতে ভীষণ ভালবাসে। তাই কলা অথবা কলা দিয়ে কোন পদ বানিয়ে নিবেদন করতে পারেন সিদ্ধিদাতাকে।

লাড্ডু : গণপতির অত্যন্ত প্রিয় হল লাড্ডু। মোতিচুর,বেসন, বোঁদে ও নারকেল লাড্ডু নিবেদন করতেই পারেন। মনে করা হয় এতে খুব সহজেই তাঁকে প্রসন্ন করা যায় সিদ্ধিদাতাকে। এতে ভক্তের উপর প্রসন্ন হন পার্বতী পুত্র।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক