রোজ এক ডজন প্রতারণার ম্যাসেজ পান ভারতীয় মোবাইল ফোন ব্যবহারকারী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিন দিন বেড়েই চলেছে  সাইবার প্রতারণার ঘটনা । সাইবার ক্রাইমের জালে ফেঁসে সর্বস্ব খুইয়েছেন অনেকেই।  ফের সামনে এল সেই রকমই এক ঘটনা।  আর এবার জালিয়াতির শিকার হলেন ২৬ বছরের যুবক।

 তিনি জানিয়েছেন, ‘ছয় মাস আগে একটি অনলাইন প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া নিতে গিয়ে প্রতারণার শিকার হই। ভারতীয় সেনা অফিসারের পরিচয়ে এক ব্যক্তি ভুয়ো আইডি কার্ড ও নথি নিয়ে বাড়ি ভাড়া দেওয়ার নামে আমার কাছ থেকে ৬১ হাজার টাকা প্রতারণা করে । প্রথমে ওই ব্যক্তি আমার কাছ থেকে ফোন নম্বর চায়। এরপর ওই নম্বরে  তাঁকে কিউআর কোড পাঠিয়ে দিই। এই ঘটনার পরই আমার একাউন্ট থেকে চলে যায় হাজার হাজার টাকা। পুলিশের কাছে দায়ের হয়েছে অভিযোগ।‘

এই ঘটনার পর টেলিযোগাযোগ মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন জানিয়েছেন, আজ অবধি দেশব্যাপী ৯৩,০৮১ টি  প্রতারণা হয়েছে। যারমধ্যে ফোনের মাধ্যমে ৬০,৭৩০টি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ২৯,৩২৫টি এবং এসএমএসের মাধ্যমে ৩,০২৬টি প্রতারণা হয়েছে।  আর এই জালিয়াতি করার সময় হ্যাকাররা মূলত চেয়ে থাকে  ব্যাংক অ্যাকাউন্ট, পেমেন্ট ওয়ালেট, সিম কার্ড,  কেওয়াইসি আপডেট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ।  সমীক্ষায় দেখা গেছে যে ভারতীয়দের কাছে  সপ্তাহে প্রায় ১ ঘন্টা ধরে আসে বিভিন্ন জালিয়াতির ফাঁদ। প্রতিদিন গড়ে ১২ টি করে জাল ফোন আসে আমজনতাদের কাছে। আর এই তথ্য সামনে আসতেই চিন্তায় পড়েছে ভারতীয় টেলিযোগাযোগ মন্ত্রক।

আর্থিক জালিয়াতির  শিকার হলে কী করবেন?

১) সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০  এ রিপোর্ট।

২) গুগলে গিয়ে  https://www.cybercrime.gov.in ওয়েবসাইট যাবেন। এরপর টেলিকমিউনিকেশন বিভাগের ‘সঞ্চার সাথী’ পোর্টালে গিয়ে অভিযোগ জানাবেন ।

৩) নিকটস্থ থানায় অভিযোগ জানাতে হবে।

কীভাবে জালিয়াতি থেকে রক্ষা পাবেন ?

১) কোনও অচেনা বা সন্দেহজনক লিঙ্কে কখনও ক্লিক করবেন না।

২) অচেনা কাউকে ওটিপি, পিন, পাসওয়ার্ড, কোনও নথি দেবেন না ।

৩) ফোনে বিশ্বস্ত স্ক্যাম সুরক্ষা সফ্টওয়্যার ব্যবহার করুন।  

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক