বাঁকুড়ার স্কুলগুলির ছাত্র-ছাত্রীদের পরিপূরক পুষ্টি জোগান দিতে নয়া উদ্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি ,বাঁকুড়া: আবাসিক বিদ্যালয়ের পুকুরে হচ্ছে মাছ চাষ, সেই মাছ রান্না হবে মিড ডে মিলে।বাঁকুড়ার স্কুলগুলি এবার ছাত্র-ছাত্রীদের পরিপূরক পুষ্টি জোগান দিতে স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে। তার কারণ জেলায় নেওয়া হয়েছে এক বিশেষ উদ্যোগ। যে সমস্ত বিদ্যালয়ে পুকুর রয়েছে সেই বিদ্যালয়গুলিতে সরকারের মারফত করা হচ্ছে মাছ চাষ। বাঁকুড়া জেলার বিভিন্ন বিদ্যালয়ে সরকারি আধিকারিকরা পরদর্শনে যাচ্ছেন এবং মৎস্য দফতরের সহায়তায় মাছ ছাড়ছেন পুকুরে। এমনটাই হল বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের(Chatna Block) শুশুনিয়া পাহাড় সংলগ্ন পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ে।

আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এডিএম নকুল চন্দ্র মাহাতো, ছাতনা ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল, মিড ডে মিল(Mid Day Meal) ওসি এবং অন্যান্য আধিকারিকেরা। ছাত্র-ছাত্রীদের পরিপূরক পোষনের জন্য ছাতনার পণ্ডিত রঘুনাথ মুরমু আবাসিক বিদ্যালয়ের নিজস্ব পুকুরে মৎস্য দপ্তরের সহযোগিতায় ছাড়া হল মাছ। পাশাপাশি এডিএম ও ওসি মিড ডে মিল ঘুরে দেখলেন আবাসিক বিদ্যালয় চত্বর। খতিয়ে দেখলেন মিড ডে মিলের রান্নাঘর, রান্নার জিনিসপত্রের গুনগতমান। করা হয় কম্পোষ্ট সারের পিট পরিদর্শন এবং মাশরুম চাষ পরিদর্শন। পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ে অবস্থিত মোট ৪৬ বিঘা জমির উপর রয়েছে একটি পুকুর।

অবশেষে সেই পুকুরে কুড়ি কেজি মাছ ছাড়া হয়। মূলত ছাড়া হয় রুই এবং কাতলা। পরবর্তীকালে এই মাছই ব্যবহার করা হবে মিড ডে মিলে। অন্যদিকে,নৈহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লী এলাকায় এক মহিলাকে মারধর করল দুষ্কৃতীরা। শুধু তাই নয়, ওই মহিলা অর্চনা দাস কে বাঁচাতে এসে তার স্বামী ক্যান্সার আক্রান্ত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী খোকন দাস কেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার সকালে ওই মহিলা মর্নিং ওয়াক(Morning Walk) করার সময় ফোনে গালাগালি করছিল যুবক। তার প্রতিবাদ করায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনা পর অভিযুক্ত যুবক গ্রেফতার ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য