ইউটিউব দেখে পিত্তথলিতে অস্ত্রোপচার , প্রাণ গেল নাবালকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অপারেশন থিয়েটারের ভিতরে মোবাইলে চলছে ইউটিউব। আর তা দেখে চলছে অপারেশন। অবাক লাগলেও বাস্তবে এমনই ঘটনা ঘটেছে বিহারে। সেখানে ইউটিউব  দেখে ১৫ বছরের এক নাবালকের পিত্তথলি থেকে পাথর বের করে চিকিৎসক। আর এই ঘটনার জেরেই  মৃত্যু হয় নাবালকের ।

মৃত কিশোরের নাম কৃষ্ণ কুমার সাউ(১৫)।  পরিবারের তরফে জানান হয়েছে, ‘ প্রথমে  বেশ কয়েকবার বমি হয়  নাবালকের । তাকে সরনের গণপতি হাসপাতালে ভর্তি করি। কিছুক্ষণের মধ্যেই বমি বন্ধ হয়ে যায়। কিন্তু চিকিৎসক অজিত কুমার পুরী জানান তাঁর অপারেশন করা দরকার। এরপরেই  তিনি ইউটিউবে ভিডিও দেখে শুরু করে অস্ত্রোপচার। এই ঘটনার পরেই মৃত্যু হয় নাবালকের।‘ শুধু তাই নয় পরিবারের তরফে স্পষ্টভাবে জানিয়েছে, ‘আমরা শুধু বমি বন্ধ করতে চেয়েছিলাম। ডাক্তার আমাদের সম্মতি ছাড়াই অস্ত্রোপচার করা শুরু করে।‘ পাশাপাশি ডাক্তারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে নাবালকের পরিবার।

ইতিমধ্যেই পুলিশ এফআইআর দায়ের করেছে। নাবালকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। তদন্তে নেমেছে বিহার পুলিশ। তবে এখন পর্যন্ত এই ঘটনার পর হাসপাতালের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  আর এই ঘটনার জেরে প্রশ্ন উঠছে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়েও।

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের