শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহারে বয়সসীমা বেঁধে দিচ্ছে অস্ট্রেলিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক মাধ্যমেও বয়সসীমা কার্যকর করবে অস্ট্রেলিয়া সরকার। সামাজিক মাধ্যম ব্যবহারে বেঁধে দেওয়া হবে কড়া শর্ত। অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না বলে ইঙ্গিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজের।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এমনই খবর ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন,‘সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য প্রাসঙ্গিক ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্সেসের জন্য একটি নূন্যতম বয়স নির্ধারণ করা হবে। এর জন্যই চলতি বছরেই লেবার সরকার একটি আইন তৈরি করবে।’

এই নিয়ে আলবেনিজ (অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী)আরও জানান, ‘শিশুদের ডিভাইসের নেশা থেকে সরিয়ে খেলার মাঠে পাঠাতে চান তিনি। যাতে কোন রকমের বাজে নেশা শিশুদের উপর প্রভাব ফেলতে না পারে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি খেলার প্রতি উৎসাহ বাড়াতে চলতি বছরেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই আইন করা হবে।’

শিশুদের ভবিষৎ নিয়ে অন্ধকার দেখছেন প্রধানমন্ত্রী আলবেনিজ। তাই এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও জানান, ‘১৬ বছরের আগে শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহার করা ঠিক নয়। কেননা এটি শিশুদের জন্য নিরাপদ নয়। ডিভাইসের নেশা দূরে রেখে ফুটবলের মাঠ, সুইমিং পুল আর টেনিস কোর্টে শিশুদের ভবিষৎ দেখতে চান তিনি। এতে তিনি মনে করেন শিশুদের নানারকম খেলায় আগ্রহ বাড়বে।’

সামাজিক মাধ্যম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকের ব্যবহারের বয়সসীমা কত নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনো কিছু বলা হয় নি। তবে এটি ১৪ থেকে ১৬ বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এই ধরনের আইন কার্যকর হলে অস্ট্রেলিয়া হবে বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে একটি যেখানে সামাজিক মাধ্যমে বয়সসীমা থাকবে। অবশ্য এর আগে ইউরোপীয় ইউনিয়নের এমন প্রচেষ্টা করেছিল। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে