আরজি কর কাণ্ড নিয়ে মন্ত্রীদের মুখ বন্ধ রাখার নির্দেশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি করে তরুণী চিকি‍ৎসকের মৃত্যু, জুনিয়র চিকি‍ৎসকদের কর্মবিরতি ও সাধারণ মানুষের আন্দোলন নিয়ে ‘আলটপকা’ কোনও মন্তব্য না করতে মন্ত্রীদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই ওই নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আরজি কর কাণ্ড কিংবা জুনিয়র চিকি‍ৎসকদের কর্মবিরতি নিয়ে কথা বলার প্রয়োজন হলে তিনিই বলবেন।

গত ৯ অগস্ট আরজি করে খুন হয়ে যান এক তরুণী চিকি‍ৎসক। ওই খুন ঘিরে গত এক মাসের বেশি সময় ধরে উত্তাল রাজ্য। ‘নির্যাতিতার বিচার’ এর দাবিতে প্রতিদিনই রাস্তায় নামছেন জুনিয়র চিকি‍ৎসক, সিপিএম-বিজেপি সহ রাজ্যের বিরোধী দলগুলির কর্মী-সমর্থকরা। রাজনৈতিক মতাদর্শ ভুলে রাজ্যের তৃণমূল সরকারের উপরে চাপ তৈরির জন্য এক মঞ্চে হাজির হয়েছেন রাম-বাম নেতারা। সেই সঙ্গে দোসর হয়েছে সরকার বিরোধী সংবাদমাধ্যমের একটা অংশ। ফলে খানিকটা হলেও চাপে পড়েছে রাজ্য সরকার। আর তার মধ্যেই আরজি কর কাণ্ড নিয়ে আন্দোলনকে কটাক্ষ করে বেফাঁস মন্তব্য করে চলেছেন তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী। সেই অতি সাধারণ মন্তব্যকে রং চড়িয়ে বার বার প্রচার করে সরকার বিরোধী জনরোষ তৈরির চেষ্টা চালাচ্ছে সরকার বিরোধী টিভি চ্যানেলগুলি।

গতকাল সোমবারই (৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট কর্মবিরতি চালিয়ে যাওয়া জুনিয়র চিকি‍ৎসকদের বিকেল ৫টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছিল। এই আবহে এদিন  নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মন্ত্রীদের আরজি কর-কাণ্ড, চিকিৎসকদের কর্মবিরতি এবং সাধারণ মানুষের আন্দোলন নিয়ে মুখ খুলতে বারণ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তাঁর সতীর্থদের বলেন, ‘কাউকে কিছু বলতে হবে না। কেউ মুখ খুলবেন না। পুজো আসছে। নিজের নিজের এলাকায় থেকে কাজে মন দিন। এলাকার পরিবেশ, পরিস্থিতি যাতে ভাল থাকে, সে দিকে নজর দিন।’ মুখ্যমন্ত্রী এ-ও জানিয়েছেন, কোনও কোনও এলাকায় প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস রয়েছে। সেখানে অতিরিক্ত দায়িত্ব নিয়ে মন্ত্রীদের কাজ করতে হবে।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির