নয়ডার মাঠ কেন বাছলেন, কারণ জানালেন আফগানবাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের টেস্ট ম্যাচে নয়ডার মাঠ ঘিরে আলোচনা ছিল তুমুল। ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর উঠেছিল অনেক আঙুল। এবারে আফগানিস্তান ক্রিকেট দল জানাল কেন তারা নয়ডার মাঠকে বেছে নিয়েছিল। মঙ্গলবার তেমন বৃষ্টি হয়নি কিন্তু তাও মাঠের বেশ কিছু জায়গা ভিজে ছিল।

আন্তর্জাতিক আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজার মেহনাজউদ্দিন রাজ বলেন, ” বিসিসিআই আমাদের তিনটে ভ্যেনু দিয়েছিল, কানপুর, বেঙ্গালুরু ও নয়ডা। আমরা গ্রেটার নয়ডা জায়গাটি বেছে নিয়েছিলাম। দিল্লি বিমানবন্দর থেকে এই জায়গাটি বেশ কাছে। এই মাঠটি আফগানিস্তানের কাছে ঘরের মাঠের মত। ২০১৬ সাল থেকে দেখা হলে দেখা যাবে আমরা বরাবরই এই মাঠেই খেলে আসছি।”

গত দুই সপ্তাহ ধরে এই জায়গায় বৃষ্টি হয়েছে যার কারণে খেলা মাঠে মারা যায়। তিনি আরও জানান, “এটির পুরোটার জন্য দায়ী বৃষ্টিপাত। আমরা একটি স্থানীয় দলের সঙ্গে ৩ দিন খেলি। তখন আমরা অবশ্য কোনও সমস্যার সম্মুখীন হইনি। কিন্তু যখনই বৃষ্টি শুরু হল তখনই সব ঘেঁটে গেল।” এছাড়াও আফগানরা ভ্যেনু পরিবর্তনের জন্য আবেদন করলে তাঁদের বলা হয়, খুব শীঘ্রই জায়গা পরিবর্তন করে দেওয়া হবে কিন্তু বৃষ্টির কারণে তা এই মুহূর্তে সম্ভব হবে না। কিন্তু ২৪ ঘন্টার মধ্যে ভেন্যু প্রস্তুত করে দেওয়া হবে।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?