নক্ষত্র পতন টেবিল টেনিসের আকাশে

Share:

নিজস্ব প্রতিনিধি: শোকের ছায়া টেবিল টেনিসের দুনিয়ায়। ৬৩ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করলেন জয়ন্ত পুশিলাল। তিনি রাষ্ট্রপতির কাছে থেকে দ্রোণাচার্য পুরস্কারও অর্জন করেছিলেন। দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন জয়ন্ত পুশিলাল। মঙ্গলবার রাতেই লড়াই থামান তিনি। নারকেলডাঙায় নিজ বাসভবনেই তিনি মারা যান। রেখে গিয়েছেন নিজের তৈরী করা অনেক শিষ্য ও শিষ্যা। অরূপ বসাক, অলিম্পিয়ান মৌমা দাস, প্রাপ্তি সেনের মত অনেক চ্যাম্পিয়নের কোচ ছিলেন তিনি।

সূদুর আমেরিকাতেও আছে তাঁর শিষ্য। তাঁর মৃত্যুতে শুধু যে টেবিল টেনিস মহলের ক্ষতি হয়েছে তা নয়, বরং সমগ্র ক্রীড়া মহলের অপূরণীয় ক্ষতি হয়েছে। জানা গিয়েছে তাঁর বাঁচার জন্য লড়াইটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। দুটো কিডনিই জবাব দিয়ে দিয়েছিল। সপ্তাহে দুবার তাঁর ডায়ালিসিস চলত।

তবে এমন পরিস্থিতিতে গুরুর হাত ছেড়ে দেননি তাঁর ছাত্র-ছাত্রীরা। ৪০ বছরের টেবিল টেনিস জীবনে টেবিল টেনিস জগতকে যেমন নিজে ভরিয়ে রেখেছিলেন তেমনই অনেক প্রতিভার আলো দিয়েছেন এই জগৎকে। কিছুদিন আগেই তিনি নিজের শারিরীক অসুস্থতার কথা প্রকাশ করেন। তিনি এও জানান যে, তিনি আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন। অনেক শিষ্য পাশে এসে দাঁড়ালেও শেষ খেলা আর জেতা হল না তাঁর।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?