চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি, অধরা অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে ব্যবসায়ীকে লক্ষ্য করে  চলল গুলি। বৃহস্পতিবার  ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বসিরহাট মালঞ্চ রোডে পিফা দুন স্কুল সংলগ্ন এলাকায়। ইতিমধ্যেই গুলিবিদ্ধ অবস্থায় ব্যবসায়ীকে ভর্তি করা হয়েছে বসিরহাট সুপার স্পেশালিটি হসপিটালে। প্রত্যক্ষদর্শীরা   জানিয়েছেন, মোটর বাইকে করে এসে পিছন থেকে গুলি করে এক ব্যক্তি। এরপরেই সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ ব্যবসায়ী হলেন শাহজাহান শেখ। তিনি হাসনাবাদ থানার নোয়াপাড়া এলাকার বাসিন্দা।  আজ সকালে বসিরহাটের একটি ব্যবসায়ীর বাড়িতে শাহজাহান আসছিলেন । আর সেই সময় দুষ্কৃতীরা এসে তাকে গুলি করে । ব্যবসায়ীর পেটের মধ্যে লাগে গুলি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলেছে।

পুরোনো শত্রুতা না অন্য কোন কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন।  তবে আচমকাই এই ঘটনায় এলাকায় যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা এখন জানা যায়নি।  পুরো বিষয়টি নিয়ে গুলিবিদ্ধ ব্যবসায়ীর সঙ্গে কথা বলছেন  পুলিশ। একথায় এই গুলিবিদ্ধ ঘটনায়  তদন্ত শুরু  করেছে হাসনাবাদ থানার পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ