দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অবশেষে জেল মুক্তি, জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্টে নির্দেশে শুক্রবার তিনি পেলেন জামিন। এদিন  ১০ লক্ষ টাকার বন্ডে জামিনে মুক্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী। ইডির মামলা আগেই কেজরি পেয়েছিলেন অন্তর্বর্তী জামিন। আর এবার সিবিআই মামলাতেও মিলল জামিন। অবশেষে জেল মুক্তি হল দিল্লির মুখ্যমন্ত্রীর।

আবগারি মামলায় সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে প্রথমে দিল্লি হাইকোর্টে যান কেজরি। কিন্তু সেখানে মিলেনি সুরাহা। তাই জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিন শীর্ষ আদালতে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া বেঞ্চে ওঠে জামিনের শুনানি। আর তখন বিচারপতি ভুঁইয়া কেজরিওয়ালকে গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানান , ‘ইডির মামলায় কেজরিওয়াল যাতে জামিনে মুক্তি না পেয়ে যান, সেই কারণেই সম্ভবত সিবিআইও তাঁকে গ্রেফতার করেছিল।‘ এরপরেই কেজরিকে জামিনের রায় দিল সুপ্রিম কোর্ট।

তবে বেশ কয়েকটি শর্তে  জেল মুক্তি হয়েছে  দিল্লির মুখ্যমন্ত্রীর। সেগুলি হল- অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর অফিসে যেতে পারবেন না। কোন ফাইলে সই করতে পারবেন না। শুধু তাই নয়, প্রকাশ্যে এই সংক্রান্ত কোনও মন্তব্য করতে পারবেন না কেজরি।
উল্লেখ্য, সামনেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে কেজরির জামিনে খুশি আম আদমি পার্টি। প্রায় ছ’মাস পর তিনি  জেল থেকে মুক্তি পাচ্ছেন । এর আগে ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেলেও জেল থেকে মুক্তি পাননি । কারণ সিবিআই আবগারি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল।  এ বার দুই মামলাতেই  জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

  

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ